ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…
ডারউইন, ২৪ সেপ্টেম্বর— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা ছাড়া কোনো অপশন নেই’ বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই মন্তব্য করেন সারজিস।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এদিন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “শাপলা প্রতীকটি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নেই। এনসিপি যদি নিবন্ধন পায় তাহলে তালিকায় না থাকার ফলে তারা শাপলা প্রতীক পাবে না।”
তিনি জানান, এনসিপিকে বিকল্প প্রতীকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
এই বক্তব্যের পরপর ফেসবুকে প্রতিক্রিয়া জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। ফেসবুক পোস্টে তিনি বলেন, “ইসি সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নেই, শুধু তালিকায় না থাকার কারণেই প্রতীক দিচ্ছে না। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা অন্তর্ভুক্ত করা কাদের দায়িত্ব ছিল?”
তিনি আরও বলেন, “যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নেই। না হলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটি আমরাও দেখে নেব।”