LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

রহস্য-রোমাঞ্চের এক যুগের অবসান, তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

7 rakib hasan 1756360037 1760531183

ডারউইন, ১৬ অক্টোবর-

বাংলা কিশোর সাহিত্যের সোনালি প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল আজ। চলে গেলেন জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা, লেখক রকিব হাসান।
যিনি একসময় বাঙালি কিশোরদের জন্য গড়ে তুলেছিলেন বুদ্ধি, বন্ধুত্ব আর রোমাঞ্চে ভরা এক জগৎ—যা হয়ে উঠেছিল আমাদের শৈশবের অবিচ্ছেদ্য অংশ।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে কিডনি ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে রাহিদ হাসান।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেওয়া রকিব হাসানের শৈশব কেটেছে ফেনীতে। স্কুলজীবন সেখানেই, পরে পড়াশোনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। কিন্তু তাঁর আসল পরিচয় শুরু হয় ১৯৮৫ সালের আগস্টে, যখন সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয় রহস্য উপন্যাস সিরিজ ‘তিন গোয়েন্দা’।

তখন হয়তো কেউ ভাবেননি, ছোটদের জন্য লেখা এই সিরিজ একদিন হয়ে উঠবে বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কিশোর রহস্য-রোমাঞ্চ সিরিজ। পরবর্তী চার দশকে লাখো কিশোর-কিশোরী বইয়ের পাতায় ডুবে থেকেছে কিশোর, মুসা ও রবিনের সঙ্গে—রাত জেগে পড়েছে রূপালি মাকড়সা, জলদস্যুর দ্বীপ, রক্তচক্ষু, ঘড়ির গোলমাল কিংবা প্রেতনগরী।
তিন গোয়েন্দা শুধু একটা বইয়ের সিরিজ ছিল না—এটা ছিল বন্ধুত্ব, বুদ্ধিমত্তা আর সাহসের আরেক নাম; ছিল এমন এক কল্পজগত, যেখানে ভয় নয়, ছিল কেবল রোমাঞ্চ আর অনুসন্ধান।

রকিব হাসান শুধু তিন গোয়েন্দার স্রষ্টাই নন, তিনি লিখেছেন জনপ্রিয় রাজু গোয়েন্দা সিরিজ। পাশাপাশি অনুবাদ করেছেন আরব্য রজনী, ড্রাকুলা, টারজান, সলোমনের গুপ্তধন, ট্রেজার আইল্যান্ড, বারমুডা ট্রায়াঙ্গলসহ অসংখ্য বিশ্বখ্যাত রোমাঞ্চকর বই।
সেবার সোনালি যুগে কাজী আনোয়ার হোসেন ও শেখ আবদুল হাকিমের পাশাপাশি তিনিও হয়ে উঠেছিলেন বাংলা জনপ্রিয় সাহিত্যের এক কিংবদন্তি নাম।

আজ তাঁর বিদায়ে যেন এক যুগের অবসান ঘটল। রহস্য-রোমাঞ্চ ধারার সূচনাকারী সেই প্রজন্মের শেষ আলোকবর্তিকাও নিভে গেল নীরবে।

রকিব হাসানের জানাজা অনুষ্ঠিত হবে আজ এশার নামাজের পর ঢাকার বাসাবো ফ্লাইওভারের ধারের মহাসড়ক জামে মসজিদে।

ভক্তদের কাছে রকিব হাসান শুধু একজন লেখক নন—তিনি ছিলেন স্বপ্নের কারিগর। যিনি হাজারো শিশু-কিশোরকে উপহার দিয়েছিলেন এমন এক দুনিয়া, যেখানে ভয় ছিল না, ছিল কেবল কৌতূহল, বুদ্ধি আর বন্ধুত্ব।

রকিব হাসান আজ নেই, কিন্তু তাঁর সৃষ্টি তিন গোয়েন্দা এখনো নিঃশব্দে বলে যায়—“রোমাঞ্চ কখনো মরে না।”

Related News

shekh Mujib

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

ডারউইন, আগস্ট ১৫ : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা যুদ্ধের মহান…

image 317578 1786422046

বাড়িঘর পোড়ানোর নির্দেশ: শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

ঢাকা প্রতিনিধি, আগস্ট ১১: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক…

image 317272 1786338835

বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…

image 317291 1786342962

বাংলাদেশে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ধারাবাহিক সাফল্য, ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…

IMG 20260724 WA0012

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…

IMG 20260724 WA0013

পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নেপথ্যে কী

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন…

image 311875 1784823682

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবার পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডারউইন, ২৪ জুলাই: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। দুটি সূত্র বলেছে,…

Hasina

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব: রয়টার্সকে শেখ হাসিনা

ডারউইন, ১১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে…

f

Search