LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তকে ঘিরে বিতর্ক: অভিযোগ কতটা বিশ্বাসযোগ্য?

Sreeshanto Roy BUET
Sreeshanto Roy-BUET

অস্ট্রেলিয়ান নিউজ টাইম ডটকম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ঘিরে সামাজিক মাধ্যম ও ক্যাম্পাসে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তার বিরুদ্ধে নারী ও ধর্মসম্পর্কিত অবমাননাকর মন্তব্য এবং যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। ঘটনাটি শুধু ক্যাম্পাসে নয়, গোটা দেশজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে।

অভিযোগের সূত্রপাত

অক্টোবরের প্রথম সপ্তাহে Reddit নামের এক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে এক আইডি থেকে নারীদের নিয়ে অশালীন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী মন্তব্য প্রকাশিত হয়। পোস্টে বোরকা ও হিজাব পরিহিত মুসলিম নারীদের নিয়ে কটূক্তি করা হয় এবং কিছু পোস্টে বুয়েটের জীবনের ইঙ্গিতও দেখা যায়।

এই পোস্টগুলো ভাইরাল হতেই সহপাঠীরা ওই আইডির পেছনের ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে দাবি তোলেন। অভিযোগ ওঠে, অভিযুক্ত ব্যক্তি বুয়েটের ইইই (EEE) বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়। যদিও এ পর্যন্ত অভিযোগের ব্যাপারে শ্রীশান্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভ ও প্রশাসনিক পদক্ষেপ

অভিযোগ ছড়িয়ে পড়তেই ২১ অক্টোবর দিনগত রাতে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। তারা ডিন অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার (DSW) অফিস ঘেরাও করে অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রচণ্ড চাপে পড়ে বুয়েট প্রশাসন। তারা ঘটনাটিকে “গুরুতর অপরাধ”হিসেবে উল্লেখ করে শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে ক্লাস, পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় কার্যক্রম থেকে বরখাস্ত করে।

এদিকে, ঢাকার চকবাজার থানায় সাইবার সিকিউরিটি আইন, ২০২৫-এর অধীনে মামলা দায়ের হয়।

Sreeshanto Roy BUET

বলা হচ্ছে এটি শ্রীশান্তের কমেন্ট। যদিও যে কেউ অন্যজনের নামে এইসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে পোস্ট-কমেন্ট করতে পারেন। তাই এই আইডি শ্রীশান্তের কি না ফরেনসিক যাচাই করছে পুলিশ।

পরে আদালতের নির্দেশে শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করা হয় এবং তাকে রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

ধর্ষণ অভিযোগ ও বিভ্রান্তি

কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করেন, শ্রীশান্ত তার এক নারী সহপাঠীকে মদ্যপ অবস্থায় ধর্ষণ করেছেন বলে পোস্টে স্বীকারোক্তি দিয়েছেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক মামলায় ধর্ষণ সংক্রান্ত কোনো ধারা অন্তর্ভুক্ত হয়নি। মামলার মূল অভিযোগ “নারীদের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত” সম্পর্কিত।

একজন তদন্তকারী কর্মকর্তা বলেন, “আমরা এখন পর্যন্ত প্রমাণ পেয়েছি অনলাইন পোস্টে নারী ও ধর্মীয় সম্প্রদায়কে অপমান করার বিষয়টি সত্য। যৌন নির্যাতনের অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত আছে।”

বুয়েট শিক্ষার্থীরা বলেন—“আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ও স্বচ্ছ তদন্ত করুক। কোনো অপরাধীর জায়গা বুয়েটে নেই। কিন্তু কারো নামের পাশে অন্যায় কলঙ্কও যেন না লাগে”

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, যেসব স্ক্রিনশট শ্রীশান্ত রায়ের বলে অভিযোগ করা হচ্ছে, সেগুলো যাচাই করা হচ্ছে। তদন্ত করে দ্রুতই আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে।

শ্রীশান্তের বিরুদ্ধে অভিযোগের দুর্বল দিকগুলি

“যৌন হয়রানি” বা “ধর্ষণের” সংক্রান্ত অভিযোগ রয়েছে যদিও আনুষ্ঠানিক মামলায় তা অন্তর্ভুক্ত হয়নি। অর্থাৎ, সবচেয়ে গুরুতর অভিযোগে এখনও আইনগতভাবে কার্যকর ফোকাস নেই।

সামাজিক মিডিয়া বা Reddit-ভিত্তিক তথ্য মাঝে মধ্যে যাচাই করা কঠিন—আইডি, পোস্ট, স্ক্রিনশট সবই হতে পারে বিকৃত বা অব্যক্ত প্রমাণ।

এখনও চূড়ান্ত রায় বা আদালতের সিদ্ধান্ত হয়নি; তাই অভিযোগ এখন “অভিযুক্ত পর্যায়ে” রয়েছে, “দোষী” হিসেবে ঘোষণা হয়নি।

সাইবার অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো —প্রমাণের সত্যতা নিশ্চিত করা।

কোনো স্ক্রিনশট বা অনলাইন পোস্ট আদালতে বৈধ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হতে হলে তা ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ দ্বারা যাচাই করতে হয়।

ফলে “ফেসবুক পোস্ট বা রেডিট কমেন্ট”-এর ওপর ভিত্তি করে কাউকে দোষী বলা আইনগতভাবে দুর্বল ভিত্তি, যতক্ষণ না তা যাচাই হয়।

সচেতন মহল বলছেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কারো বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়া ন্যায়সংগত নয়।

এক কথায় বলা যায়—“বিচার চাই, কিন্তু তা যেন হয় তথ্য, প্রমাণ ও ন্যায়বিচারের ভিত্তিতে, উত্তেজনার নয়।”

Related News

image 317578 1786422046

বাড়িঘর পোড়ানোর নির্দেশ: শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

ঢাকা প্রতিনিধি, আগস্ট ১১: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক…

image 317272 1786338835

বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…

image 317291 1786342962

বাংলাদেশে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ধারাবাহিক সাফল্য, ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…

IMG 20260724 WA0012

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…

IMG 20260724 WA0013

পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নেপথ্যে কী

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন…

image 311875 1784823682

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবার পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডারউইন, ২৪ জুলাই: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। দুটি সূত্র বলেছে,…

Hasina

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব: রয়টার্সকে শেখ হাসিনা

ডারউইন, ১১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে…

0 1783000830

পুনরায় চালু হচ্ছে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় রেল যোগাযোগ

ডারউইন, ০৩ জুলাই : বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতের ইস্টার্ন রেলওয়ে। এখন…

f

Search