LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

কর্ণফুলীতে মাইক্রোপ্লাস্টিক দূষণে বিলুপ্ত ১২০ পাহাড়

chittagong
পরিবেশদূষণের শিকার কর্ণফুলী। প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা এই নদীতে ফেলা হয়। এতে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীর পরিবেশ। রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর উত্তর পাড়ে।

চট্টগ্রাম: চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী দীর্ঘদিন ধরে দখল ও দূষণে মুমূর্ষু। গৃহস্থালি ও শিল্পকারখানার বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া এই নদীর পানি ও পলিতে গবেষকরা এখন ‘মাইক্রোপ্লাস্টিক’ কণা খুঁজে পেয়েছেন, যা স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত হুমকি বাড়াচ্ছে। শুধু নদী নয়, চার দশকে ২০০টিরও বেশি পাহাড়ের মধ্যে ১২০টি বিলুপ্ত হয়েছে। এমন ‘অত্যাচারে’ একসময়ের নান্দনিক চট্টগ্রামের পরিবেশ আজ মারাত্মকভাবে বিপর্যস্ত।

পাহাড়-নদীঘেরা চট্টগ্রাম মারাত্মক বায়ুদূষণের শিকার। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সমীক্ষা অনুযায়ী, চট্টগ্রামের বায়ুমান (১৬৫.৩১ মাইক্রোগ্রাম) আদর্শ মানের (৬৫ মাইক্রোগ্রাম) চেয়ে অনেক বেশি দূষিত।

পরিবেশবিধ্বংসী কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইনে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান থাকা সত্ত্বেও, বেশিরভাগ ক্ষেত্রেই অর্থদণ্ড দিয়ে পার পেয়ে যাচ্ছেন।

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে বর্তমানে ১ হাজার ৩২৩টি মামলা বিচারাধীন থাকলেও, পরিবেশ সংরক্ষণ আইনের মামলা মাত্র ৭২টি (মোট মামলার সাড়ে ৫ শতাংশ)।

পরিবেশবিষয়ক আইনজীবীদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর সরাসরি মামলা দেওয়ার চেয়ে অর্থদণ্ডের দিকে বেশি আগ্রহী। সরকারি কৌঁসুলি হুমায়ুন রশিদ তালুকদার স্বীকার করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই অর্থদণ্ড দেওয়া হয়। আইনজীবীরা জানান, অর্থদণ্ড হওয়ায় আসামিরা আপিল করে খালাস পান অথবা জরিমানা দিয়ে মুক্তি পান।

পরিবেশ আদালতে কঠোর সাজার নজির খুবই কম। পরিবেশ সংরক্ষণ আইনে হওয়া মামলার বিচারকাজ চলে এমন আদালতে তিন বছরে মাত্র একটি মামলার রায়ে কারাদণ্ড হয়েছে। চলতি বছরের ১৭ এপ্রিল কক্সবাজারের খুরুশকুল এলাকায় পাহাড় কাটার অভিযোগে ১১ আসামিকে দেড় বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে এটি ছিল ২০১৮ সালের মামলা, যার সব আসামি পলাতক।

chittagong1

সাক্ষী হাজির না হওয়ায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকছে। যেমন: ২০০৭ সালের একটি পাহাড় কাটার মামলায় চার সাক্ষীর কেউ আদালতে হাজির হননি।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পরিবেশ আদালত চট্টগ্রামে ১৪টি, ২০২৪ সালে ১০০টি এবং ২০২৩ সালে ৩০টি মামলার নিষ্পত্তি হয়েছে, যার বেশিরভাগেই অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতেও প্রথম আট মাসে ১০টি মামলায় ১ কোটি ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ আদালতে মামলার সংখ্যা কম শুনে বিস্মিত হয়েছেন। তিনি বলেন, “চট্টগ্রামে যে পরিমাণ পাহাড় কাটা হয়, নদী দখল, গাছ কাটা, শিল্পদূষণ হয়; তাতে কোনো অবস্থাতেই মামলার সংখ্যা এত কম হতে পারে না।”

তিনি অভিযোগ করেন, ভুক্তভোগীরা পরিবেশ আদালতে সরাসরি মামলা করতে গিয়ে আমলাতান্ত্রিক বাধার সম্মুখীন হন। তিনি পরিবেশ আদালতকে শক্তিশালী করার এবং এই বাধা দূর করার দাবি জানান।

Related News

d6428577 b494 483a be3d 785912624f2a

চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

f

Search