আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
ডারউইন, আগস্ট ১৫ : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা যুদ্ধের মহান…
ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন, সত্যতা যাচাই না করে যেন কোনো নেতিবাচক বা ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা না হয়। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভুয়া সংবাদের প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপপ্রয়োগ রোধে এই সতর্কতা জরুরি।
আজ (সোমবার) রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই-বাছাই না করে শেয়ার করে দেওয়া হয়। অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই।”
তিনি উপস্থিত সকলের প্রতি জোর দিয়ে বলেন, “দয়া করে সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না। এই মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন। তথ্যটা যেন আগে যাচাই করে তারপরে শেয়ার করেন।”
আনসার ভিডিপিই নির্বাচনের মূল শক্তি: জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আনসার ও ভিডিপি’র ভূমিকাকে মূল শক্তি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, “এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন। এবং আমাদের হিসেব করতে গেলে প্রথম এদেরকেই হিসেব করতে হয় যে, কতজন আনসার ভিডিপি সদস্য আমরা মোতায়েন করতে পারব। মূল কাজটা আঞ্জাম (সম্পাদন) দিতে হয় কিন্তু আনসার এবং ভিডিপির সদস্যদের।”
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, নির্বাচনে দেশজুড়ে প্রায় ৬ লাখ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বপালন করবেন। নির্বাচনকালীন জনগণের নিরাপত্তা, ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর আনসারের চারটি জোনের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত ৩২০ জন সদস্য মহড়ায় অংশ নেন। মহড়ায় নির্বাচনী সরঞ্জাম নিরাপদে কেন্দ্রে পৌঁছে দেওয়া, ভোটারদের শৃঙ্খলা রক্ষা, জাল ভোট প্রতিরোধ এবং সেনা, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রস্তুতি অনুশীলন করা হয়।