আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
ডারউইন, আগস্ট ১৫ : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা যুদ্ধের মহান…
স্বাস্থ্য : ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত শনিবার সকাল ৮টা থেকে রোববার (৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ছয় (৬) জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগভিত্তিক ভর্তি চিত্র (গত ২৪ ঘণ্টায়): গত একদিনে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ও বরিশাল বিভাগে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি:
ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ২৭৮ জন
চলতি বছরের সামগ্রিক চিত্র: চলতি বছর (জানুয়ারি থেকে ৯ নভেম্বর) পর্যন্ত সবমিলিয়ে ৭৮ হাজার ৫৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩১৩ জনের।
গত একদিনে সারা দেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০৮ জন। এ নিয়ে চলতি বছর মোট ৭৪ হাজার ৮৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।