LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

শেখ হাসিনা, তাপস, ইনু ও মাকসুদ কামালের কথোপকথন সত্যতা: ট্রাইব্যুনাল-১

tapas

আইন ও আদালত প্রতিবেদক :  জুলাই গণ-অভ্যুত্থান মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা উত্তরের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের কথোপকথনের সত্যতা মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার প্রধান আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য দুই আসামি হলেন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক এবং তারা ভারতে অবস্থান করছেন।

গুরুত্বপূর্ণ কথোপকথনের সত্যতা: ট্রাইব্যুনালের এই ঘোষণার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের আলাপচারিতার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো, যা জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার পরিস্থিতি এবং সরকারি পদক্ষেপের বিষয়ে আরও তথ্য প্রকাশ করে।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

chapai 20260519162253 edit 61388669541529

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

potato9 20260508141725

দাম না পেয়ে আলু ফেলে দিচ্ছে বাংলাদেশের কৃষক, ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি টাকা

ডারউইন, ০৮ মে: রংপুর অঞ্চলে এবার আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বাজারে দাম ধসে পড়া, হিমাগারে সংরক্ষণ সংকট এবং বৈরী আবহাওয়ায় আলু…

Joyjatra

মিসাইল হামলার শঙ্কা: অবস্থান পরিবর্তন করল ‘বাংলার জয়যাত্রা’

ডারউইন, ০৬ মে: ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার যুদ্ধবিরতি চললেও পারস্য উপসাগরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে…

1776854728081 americabangla g0987654322345

সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

ddfff

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

eid bg 20260321084651

বাংলাদেশে ঈদুল ফিতর: যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

ডারউইন, ২১ মার্চ: বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় বড় জামাতে অংশ নেন লাখো মানুষ।…

f

Search