ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ব্যালট অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭২ হাজার ও নারী ভোটার ১৩ হাজার।
শনিবার (২৯ নভেম্বর) পর্যন্ত প্রকাশিত ইসি’র তথ্য অনুযায়ী, নিবন্ধনে যুক্তরাষ্ট্র (১৬,৮২৬ জন), দক্ষিণ কোরিয়া (৯,২৬৫ জন) এবং কানাডা (৮,০২১ জন) এগিয়ে রয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের সকল দেশের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে।
এই প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।