তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ
ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…
ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি হামলার পেছনে একটি বিশেষ রাজনৈতিক দলের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক বিক্ষোভপূর্ব সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, “হাদি আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।”
তিনি বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী।
মির্জা আব্বাস অভিযোগ করেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার আধাঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে।
তিনি বলেন, “আমি হাসপাতালে গিয়ে দেখতে পেলাম সবই পরিকল্পিত।”
মির্জা আব্বাস দাবি করেন, হাসপাতালে যারা উত্তেজনা সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, বরং অন্য একটি দলের সদস্য। তাদের উদ্দেশ্য ছিল চিকিৎসা ব্যাহত করা, যাতে হাদি মারা যান।
মির্জা আব্বাস বলেন, ওই বিশেষ দলের মূল শক্তিই ষড়যন্ত্র, এবং তারা স্থির রাষ্ট্র সহ্য করতে পারে না। তিনি হাদির হামলাকারী গ্রেপ্তার ও ‘বিশেষ দলের মুখোশ উন্মোচিত’ হওয়ার দাবি জানান।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বক্তব্য দেন।