LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

পে স্কেল নিয়ে কাজ চলছে, অর্থনীতি শক্তিশালী হলেই বাস্তবায়ন: অর্থ উপদেষ্টা

salehuddin ahmed

চাঁদপুর প্রতিনিধি : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এর বাস্তবায়নের জন্য দেশের অর্থনীতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পে স্কেল ও রিজার্ভের অগ্রগতি: অর্থ উপদেষ্টা জানান, বিগত ১০ বছর পে স্কেল নিয়ে কোনো কাজ না হলেও বর্তমান সরকার একটি পে কমিশন গঠন করেছে। তিনি বলেন:

পে স্কেল নিয়ে কাজ চলছে, তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

সরকারের নেওয়া পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখাও একটি বড় চ্যালেঞ্জ।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র নিশ্চিত করতে চায়। গণভোটে ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা নয় বরং এটি গণতন্ত্র ও সংস্কারের একটি পথ। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ খাতের সংস্কারে এটি ভূমিকা রাখবে। এই সংস্কারগুলোর চূড়ান্ত বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে অর্থ উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পরবর্তীতে জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

Related News

IMG 20260724 WA0012

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…

IMG 20260724 WA0013

পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নেপথ্যে কী

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন…

image 311875 1784823682

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবার পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডারউইন, ২৪ জুলাই: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। দুটি সূত্র বলেছে,…

Hasina

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব: রয়টার্সকে শেখ হাসিনা

ডারউইন, ১১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে…

0 1783000830

পুনরায় চালু হচ্ছে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় রেল যোগাযোগ

ডারউইন, ০৩ জুলাই : বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতের ইস্টার্ন রেলওয়ে। এখন…

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

chapai 20260519162253 edit 61388669541529

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

f

Search