ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…
অর্থনৈতিক প্রতিবেদক : দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ বেড়ে এখন ৩২ হাজার ৬২৪ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ (BPM-6) অনুযায়ী, প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ২৯ দশমিক ৮৭ মিলিয়ন বা ২৮ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলারে।
উল্লেখ্য যে, নভেম্বর ও ডিসেম্বর মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের পর গত ৮ জানুয়ারি দেশের গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে। সেই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। ১০ দিনের ব্যবধানে সেই ধকল কাটিয়ে রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
নিট রিজার্ভ কী? আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে, তাকেই প্রকৃত বা নিট রিজার্ভ বলা হয়। বৈশ্বিক মানদণ্ডে এই নিট রিজার্ভই একটি দেশের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতার আসল মাপকাঠি।