দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড
ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…
ডারউইন, ২৯ সেপ্টেম্বর- ভারত-পাকিস্তান ম্যাচ হবে আর নতুন বিতর্ক হবে না তা হয় নাকি? চলতি এশিয়া কাপে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। শিরোপা মঞ্চে ম্যাচের ফলাফল একই থাকলেও পুরস্কার বিতরণীর ঘটনা জন্ম দিয়েছে আলোচনার।
আগের দুই দেখার মতো এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ৫ উইকেটে জিতে টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ঝামেলা বাধে পুরস্কার বিতরণী মঞ্চে। ফাইনাল শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেও শুরু হতে পারেনি টুর্নামেন্টটির পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কারণ মঞ্চে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ও এসিসির প্রধান মহসিন নাকভি। তার হাত থেকে মেডেল ও পুরস্কার নিতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা।
পুরস্কার বিতরণী মঞ্চে নজর না দিয়ে চ্যাম্পিয়নরা মাঠে পরিবার নিয়ে মাতেন খোস গল্পে। এক পর্যায়ে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তখন, মঞ্চে থাকা অন্যান্য অতিথিদের হাত থেকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন ভারতীয় ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে পুরস্কার নেন পাকিস্তানের ক্রিকেটাররা।
কিন্তু যখনই চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার সময় হয় তখন ভারতীয় ক্রিকেটাররা নিতে অস্বীকৃতি জানায়। সে সময় ট্রফি নিয়ে মঞ্চ ছেড়ে চলে যান এসিসির প্রধান মহসিন নাকভি।
ভারতও ট্রফি ছাড়াই মাঠে করে উদযাপন। করে দলীয় ফটোসেশন। একে একে বাকি অতিথিরাও পুরস্কার বিতরণী মঞ্চ ছেড়ে যান। ফলে শিরোপা দেওয়া ছাড়াই শেষ হয় এশিয়া কাপের ফাইনাল মহারণ।

উপস্থাপক সাইমন ডুল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ইতি টেনে বলেন, “সুপ্রিয় দর্শকবৃন্দ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে আমাকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই এই মুহূর্তে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন এখানেই শেষ।”