হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
মুম্বাই: সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খান (১২,৪৯০ কোটি রুপি) শীর্ষে থাকলেও, পর্দার আড়ালে থাকা এক ব্যক্তি তাঁর চেয়েও বেশি ধনী। তিনি হলেন সফল প্রযোজক, বিনিয়োগকারী ও উদ্যোক্তা রনি স্ক্রুওয়ালা।
রনি স্ক্রুওয়ালার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি রুপি (১৮ হাজার কোটি টাকারও বেশি), যা তাঁকে বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রনির আসল নাম রোহিন্টন সোলি স্ক্রুওয়ালা। টুথব্রাশ প্রস্তুতকারক একটি ছোট কোম্পানি দিয়ে তাঁর ব্যবসায়িক যাত্রা শুরু হয়েছিল। পরে তিনি তাঁর ইউটিভি সফটওয়্যার কমিউনিকেশন (ইউটিভি প্রোডাকশন হাউস) প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি বলিউডের বহু আলোচিত ও ব্যবসাসফল ছবি প্রযোজনা করেছে, যার মধ্যে রয়েছে স্বদেশ, লক্ষ্য, রং দে বাসন্তী, যোধা আকবর এবং আ ওয়েডনেসডে।
ইউটিভি ডিজনি, টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এবং ব্লুমবার্গের মতো আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছে। রনি পরবর্তীতে তাঁর এই কোম্পানিটি ডিজনির কাছে প্রায় ১.৪ বিলিয়ন ডলারে বিক্রি করে দেন। পাঁচ বছর বিরতির পর তিনি আরএসভিপি মুভিজ নিয়ে ফিরে আসেন, যার প্রথম ছবি ছিল ভিকি কৌশল ও আঙ্গিরা ধর অভিনীত লাভ পার স্কয়ার ফুট।
চাকরি থেকে উদ্যোক্তা: সংগ্রামের অধ্যায়
রনি স্ক্রুওয়ালা সম্প্রতি ক্যারিয়ার অ্যাডভাইস শো-তে তাঁর শুরুর দিকের অভিজ্ঞতা স্মরণ করেন। প্রথম চাকরি ছিল একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে, যেখানে তিন মাস কাজ করার পরই তিনি বুঝে যান যে তিনি অন্যের অধীনে কাজ করতে চান না।
তিনি জানান, “প্রথম মাসেই বুঝে গেলাম যে আমি আমার বসের চেয়ে স্মার্ট। আমি অন্য কারও ভাবনা বাস্তবায়নের জন্য কাজ করতে পারব না। আমি নিজের জন্য কিছু করতে চাইছিলাম।”
তাঁর সংগ্রামের দিনগুলো ছিল চ্যালেঞ্জিং। তিনি বলেন, “আমরা কাজ শুরু করেছিলাম একটা বেজমেন্ট থেকে। মা-বাবারা এসে অফিস দেখে হতবাক হয়ে যেতেন।” এমনকি তিনি তিনবার দেউলিয়া হয়েছেন বলেও জানান। তবে তিনি কখনো কর্মীদের ছাঁটাই করেননি, যা কর্মীদের মধ্যে এক গভীর বিশ্বাস তৈরি করেছিল। তিনি বলেন, প্রথমবার যখন কর্মীদের বেতন দিতে পারেননি, তখন উল্টো তাঁরাই তাঁকে বাইরে নিয়ে গিয়ে পানীয় খাইয়েছিলেন।