বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
দুবাই: চলমান নারী বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকসংখ্যার নতুন রেকর্ড গড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল (১৬ অক্টোবর, ২০২৫) এক বিবৃতিতে জানিয়েছে, ৫ অক্টোবর অনুষ্ঠিত এই ম্যাচটি নারী আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এখন সবচেয়ে বেশি দেখা ম্যাচ।
আইসিসি প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু ডিজিটাল প্ল্যাটফর্মেই ভারত-পাকিস্তান ম্যাচটি ২ কোটি ৮৪ লাখ মানুষের কাছে পৌঁছেছে এবং ম্যাচটি দেখা হয়েছে ১৮৭ কোটি মিনিট। ম্যাচটি টেলিভিশনে দর্শকসংখ্যার হিসাবেও লিগ পর্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ম্যাচ হিসেবে রেকর্ড গড়েছে।
আইসিসি জানিয়েছে, শুধুমাত্র একটি ম্যাচই নয়, বিশ্বকাপের লিগ পর্বে প্রথম ভাগে ডিজিটাল ও লিনিয়ার (টেলিভিশন) দুই মাধ্যমেই দর্শকসংখ্যায় রেকর্ড হয়েছে। প্রথম ১১ ম্যাচে রেকর্ড: এই বিশ্বকাপে প্রথম ১১টি ম্যাচ মোট ৭ কোটি ২০ লাখ দর্শকের কাছে পৌঁছেছে, যা আগের আসরের তুলনায় ১৬৬ শতাংশ বেশি। একই সঙ্গে দেখার সময় ৩২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩০ কোটি মিনিট।
জিওহটস্টারে যুগান্তকারী রেকর্ড: আইসিসি ও জিওহটস্টারের যৌথভাবে প্রকাশিত তথ্যে জানা যায়, টুর্নামেন্টের প্রথম ১৩ ম্যাচে ভিউসংখ্যা ৬ কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছেছে, যা ২০২২ সালের আসরের তুলনায় পাঁচ গুণ বেশি। মোট দেখার সময় বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কোটি মিনিট—যা আগের আসরের তুলনায় ১২ গুণ বেশি।
সর্বোচ্চ সমসাময়িক দর্শক: আইসিসি আরও জানিয়েছে, ১২ অক্টোবর অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি জিওহটস্টারে একসময়ে একসঙ্গে ৪৮ লাখ দর্শক দেখেছেন, যা নারী ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড। ডিজিটাল প্ল্যাটফর্মে এমন সাফল্যের পাশাপাশি স্টেডিয়ামেও দর্শক উপস্থিতি সন্তোষজনক ছিল।
বিশেষ করে ভারতে ভারতের ম্যাচগুলো এবং শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার ম্যাচগুলোয় উল্লেখযোগ্য দর্শক দেখা গেছে। তবে স্বাগতিক দল ছিল না এমন ম্যাচগুলোতে দর্শকসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। কলম্বোতে আবহাওয়াজনিত কারণে কিছু ম্যাচে দর্শকসংখ্যায় প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেছে আইসিসি।