হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
ডারউইন, ২০ অক্টোবর-
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় তার মায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এই আদেশ দেয়।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুর রহমান দেশকাল নিউজ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দুই তরফা সূত্রে রিভিশন আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনরায় তদন্তকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।”
সালমান শাহ হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। ২০২১ সালের ৩০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদ বাদীপক্ষের ‘নো কনফিডেন্স’ আবেদন খারিজ করে এই প্রতিবেদন গ্রহণের নির্দেশ দেন।
পরে ২০২২ সালের ১২ জুন সালমান শাহর মা নীলা চৌধুরী মহানগর হাকিম আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন।
সালমান শাহ নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের বাসায় ২৫ বছর বয়সে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সালমানের বাবা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন।
ডিবি, সিআইডি ও একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত করে জানায়, এটি একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। কিন্তু সালমানের পরিবার তা মেনে নেয়নি। ২০১৬ সালের আগস্টে ঢাকার একটি আদালত পিবিআইকে পুনরায় তদন্ত করার নির্দেশ দেয়।