হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
ঢাকা: ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা তরুণ নির্মাতা মেহেদী হাসান তাঁর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। শোনা যাচ্ছিল তাঁর পরবর্তী সিনেমায় শাকিব খান অথবা সিয়াম আহমেদ নায়ক হবেন। তবে সেসব জল্পনা থামিয়ে পরিচালক তাঁর নতুন সিনেমা ‘বিদায়’-এর কাজ শুরু করেছেন সুনামগঞ্জের তাহেরপুরে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আপাতত সিয়াম আহমেদকে নিয়ে যে ছবিটি করার কথা ছিল, সেটি পরে করা হবে। ‘বিদায়’ সিনেমায় মূল চরিত্রে থাকছেন অভিনেতা বাপ্পারাজ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন বাপ্পারাজ ও দীঘি।

প্রার্থনা ফারদিন দীঘি
সুনামগঞ্জের তাহেরপুরসহ বিভিন্ন লোকেশনে গত শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) থেকে ‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সোমবার (২০ অক্টোবর, ২০২৫) থেকে বাপ্পারাজের অংশের শুটিং চলছে। বাপ্পারাজকে এই ছবিতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে। দীর্ঘদিন পর সিনেমায় কাজ করতে ফেরা এই অভিনেতা জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপাতত সিনেমাটি নিয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে। তবে এ মাসের শেষ দিকে তিনি বিস্তারিত জানাতে পারবেন।
এ ছাড়া সিনেমাটিতে আরও যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু এবং ফারুক আহমেদ। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। জানা গেছে, সিনেমার কিছু অংশের শুটিং মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও করা হবে। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার বলেন, “অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।”
জানা যায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প তৈরি হয়েছে। প্রযোজক শাহরিন আক্তার জানান, সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ে মুক্তির জন্য তৈরি করা হচ্ছে।