LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

বাবার স্বপ্ন পূরণের পথে রোনালদো জুনিয়র: সুযোগ অনূর্ধ্ব-১৬ পর্তুগাল

ronaldo
রোনালদো জুনিয়র এর আগে পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলে খেলেছেন।

লিসবন: বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ছেলে রোনালদো জুনিয়র। মাত্র ১৪ বছর বয়সী এই তারকা এবার পর্তুগালের বয়সভিত্তিক ফুটবলে এক ধাপ উন্নতি করে অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে ডাক পেয়েছেন।

চলতি বছরের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদো (৪০) বলেছিলেন, তাঁর স্বপ্ন ছেলের সঙ্গে একই দলে খেলা: “আমি আমার ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে খেলতে চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করে।” জুনিয়র সঠিক পথেই আছেন, যা এই নতুন ডাকে প্রমাণিত হলো। আল নাসরের বয়সভিত্তিক দলে লেফট উইঙ্গার হিসেবে খেলা রোনালদো জুনিয়র চলতি বছরের মে মাসেই পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছিলেন। সেই দলের হয়ে চার ম্যাচে গোলও পেয়েছেন তিনি। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টের ফাইনালে ২ গোল করে শিরোপা জিতিয়েছিলেন জুনিয়র। সম্ভবত সেই পারফরম্যান্সের কারণেই দ্রুত তাঁকে অনূর্ধ্ব-১৬ দলে অন্তর্ভুক্ত করা হলো।

ronldo 2

রোনালদোর সঙ্গে তাঁর ছেলে রোনালদো জুনিয়র।

তুরস্কের ফেডারেশন কাপ সামনে রেখে গতকাল পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের জন্য ২২ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। প্রধান কোচ ফিলিপে রামোস এই দলে রোনালদো জুনিয়রকে রেখেছেন। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের জাতীয় দলভিত্তিক এই টুর্নামেন্টে জুনিয়র প্রথমবারের মতো খেলবেন। গ্রুপপর্বে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এর আগে জানিয়েছিল, রোনালদো জুনিয়রের একাধিক দেশের হয়ে খেলার সুযোগ ছিল। জন্মসূত্রে তিনি যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলকে বেছে নিতে পারতেন। ম্যানচেস্টার ইউনাইটেডে বাবার দীর্ঘদিন থাকার কারণে ইংল্যান্ডের হয়েও খেলার সম্ভাবনা ছিল। এ ছাড়া রিয়াল মাদ্রিদে বাবার থাকার সুবাদে স্পেনের নাগরিকত্বের সুযোগ ছিল এবং মায়ের জন্মসূত্রে কেপ ভার্দের হয়ে খেলারও সুযোগ ছিল। তবে জুনিয়র শেষ পর্যন্ত বাবার জন্মভূমি পর্তুগালকেই বেছে নিলেন। বাবার ফিটনেস এবং ছেলের এই দ্রুত উত্থান, এই দুইয়ের সমন্বয়ে জাতীয় দলে বাবা-ছেলের একসঙ্গে খেলার স্বপ্ন সত্যি হবে কি না, তা এখন শুধু সময়ের অপেক্ষা।

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search