হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
ঢাকা/কলকাতা: দুই বাংলার নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান এবার ভক্তদের চমকে দিলেন এক আবেগঘন ও অনন্য ফটোশুটে। তিনি তাঁর মা রেহানা মাসউদের বিয়ে এবং বউভাতের সময়ের ৪৫ বছর পুরোনো দুটি শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এই ঐতিহ্যবাহী শাড়িগুলোতে সোনার সুতোর কাজ করা এবং জয়া এটিকে ‘চিরন্তন রূপকথা’ হিসেবে বর্ণনা করেছেন।
মায়ের শাড়ি পরিহিত ছবিগুলো জয়া আহসান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন, যা ভক্তদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।

আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করেছেন জয়া আহসান।
জয়া তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি দুটির ইতিহাস তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি—একটা বিয়ের, একটা বউভাতের। বাবা কিনে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনো ঠিক যেন নতুন বিবাহের গন্ধে ভরপুর।”
শৈশবের প্রতিযোগিতা: জয়া তাঁর ছোট বোন কান্তা মাসউদের সঙ্গে এই শাড়ি দুটি নিয়ে শৈশবে মিষ্টি একটি প্রতিযোগিতার স্মৃতিও ভাগ করে নেন। তিনি লেখেন, “কিশোরীবেলা থেকে আমরা দুই বোন কী কাড়াকাড়িটাই না করেছি! আমি বলতাম নীলটা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লালটা!”
জয়া মনে করেন, এই শাড়ি দুটো তাঁদের কাছে শুধু পোশাক নয়, ‘অমূল্য সম্পদ’। তিনি স্বীকার করেন, মৌসুমী ভৌমিকের গানের মতো তাঁরও যেন “কিছু ফেলতে পারি না” অবস্থা।

এতদিন মায়ের বিয়ে ও বউভাত আয়োজনের শাড়িগুলো পরতে পারেননি।
অভিনেত্রী জানান, মায়ের সব পুরোনো শাড়ি, এমনকি তাঁর জন্মের আগের শাড়িগুলোও তিনি সযত্নে ‘আলমারির যত্নে, ন্যাপথলিনের রূপকথায়’ সংরক্ষিত করে রেখেছেন। এবার হঠাৎ সুযোগ পেয়ে সেই ঐতিহ্যবাহী শাড়ি দুটি পরে ছবি তুললেন। তিনি এটিকে ‘মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন’ হিসেবে উল্লেখ করেছেন।
জয়ার এই ফটোশুটে ভক্তরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। কাশেম আলী নামের একজন লিখেছেন, “তাহলে শাড়িগুলোর বয়স ৪৫–এর বেশি হবে।” অনেকে এটিকে ‘মায়ের ভালোবাসায় মোড়া সৌন্দর্যের প্রতিচ্ছবি’ এবং ‘প্রকৃত ঐতিহ্যবাহী গ্ল্যামার’ বলে প্রশংসা করেছেন।