হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
ঢাকা: দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কে চিড় ধরেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এবং প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের। ২০১৯ সালে ‘নোলক’ সিনেমা মুক্তির সময় তাঁদের প্রেমের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হলেও এখন বছরখানেক ধরে তাঁদের একসঙ্গে কোনো সামাজিক আড্ডা বা বিনোদন অঙ্গনের অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। দুজনের ঘনিষ্ঠজনেরাও এই সম্পর্ক নিয়ে নীরবতা পালন করছেন, যার ফলে গুঞ্জন উঠেছে—বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ভেঙে গেছে তাঁদের দীর্ঘদিনের এই সম্পর্ক।

ববি হক।
ববি ও সাকিব সনেটের প্রেমের সূচনা হয়েছিল সাত বছর আগে ‘নোলক’ সিনেমার প্রিপ্রোডাকশনের কাজ করতে গিয়ে। শুরুতে গোপনীয়তা থাকলেও পরে দুজনই সম্পর্কের কথা স্বীকার করেন এবং একে অপরের পারিবারিক আয়োজনেও অংশ নিতেন।
বছর তিনেক আগে ববির জন্মদিনে সাকিব সনেট ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছিলেন, যেখানে তিনি ববিকে ‘পৃথিবীতে আমার প্রিয় মানুষ’ এবং তাঁর ভালোবাসা পৃথিবীর ‘সবচেয়ে দামি উপহার’ বলে উল্লেখ করেন।
সেই সময় এই পোস্ট নিয়ে জানতে চাইলে ববি হাসতে হাসতে জানিয়েছিলেন, “এভাবে যে স্ট্যাটাস দেবে, বুঝিনি। তবে এতটুকু বলতে পারি, আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি।”

ববি হক।
সনেট প্রথম আলোকে জানিয়েছিলেন, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্ক শুরু হয়। ববির সততা এবং পরিবারের প্রতি তাঁর প্রচণ্ড আবেগ ও ভালোবাসা দেখে সনেট মুগ্ধ হয়েছিলেন।
ববি ও সাকিব সনেট দুজনেই ২০২৩ সালে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ের আর কোনো খবর পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি বলছে, সেই বিয়ে হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।
ববি: এখন অভিনয়ে মনোযোগী হতে চান ববি। বর্তমানে তিনি বদিউল আলম পরিচালিত ‘তছনছ’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন, যেখানে তাঁর নায়ক মুন্না খান। তিনি জানিয়েছেন, বিয়ে নিয়ে পরে ভাববেন।
অন্যদিকে, প্রযোজক সাকিব সনেট নিয়মিত ইভেন্ট আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন। গুঞ্জন উঠেছে, পারিবারিকভাবে তাঁর বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বছরখানেক ধরে এই দুই তারকার প্রকাশ্যে দূরত্বই ইঙ্গিত দিচ্ছে, একসময়ের আলোচিত এই প্রেমের গল্পে এখন বিচ্ছেদের সুর।