হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
মুম্বাই: ম্যাডক ফিল্মসের জনপ্রিয় হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’ দেওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছে। আদিত্য সরপোতদার পরিচালিত এই ছবিতে ভূত-কমেডির পাশাপাশি আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার রোমান্স রয়েছে ভরপুর। মুক্তির পর প্রথম চার দিনে সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও এর চড়া বাজেট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বক্স অফিস আপডেট: ৪ দিনে ৬৫ কোটি রুপি। ২১ অক্টোবর মুক্তি পাওয়া ‘থামা’ সিনেমাটি প্রথম চার দিনে মোট ৬৫ কোটি রুপি আয় করেছে।
ওপেনিং ডে: ছবিটি প্রথম দিনে ২৫ কোটি রুপি আয় করে দারুণ শুরু করেছিল।
চতুর্থ দিনের আয়: তবে তুলনামূলকভাবে চতুর্থ দিনে আয় কমে দাঁড়িয়েছে ৯.৫৫ কোটি রুপি। ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের পূর্বের ছবিগুলো হিট হলেও, ‘থামা’-র চতুর্থ দিনের এই নিম্নগতি নির্মাতাদের উদ্বেগে ফেলেছে।

‘থামা’ সিনেমার পোস্টারে আয়ুষ্মান ও রাশমিকা। আইএমডিবি
বড় বাজেট বনাম আয়ুষ্মানের সাফল্য
ছবিটি তৈরি করতে নির্মাতাদের খরচ হয়েছে ১৪৫ কোটি রুপি। ফলে বাজেট ফেরত পেতে ছবিটির আয় দ্রুত বাড়ানো প্রয়োজন। বর্তমান গতি বজায় থাকলে, ‘থামা’ ম্যাডকের এই ইউনিভার্সের প্রথম ছবি হতে পারে যা বাজেট তুলতে ব্যর্থ হবে।
তবে ব্যক্তিগতভাবে অভিনেতা আয়ুষ্মান খুরানার জন্য এটি একটি ভালো পারফরম্যান্স।
মুক্তির প্রথম দিনেই ছবিটি আয়ুষ্মানের ‘অ্যান অ্যাকশন হিরো’র মোট আয় (১১.৩ কোটি রুপি) অতিক্রম করেছে।
ধারণা করা হচ্ছে, পঞ্চম দিনের শেষে ‘থামা’ এই নায়কের ২০২৩ সালের হিট ছবি ‘ড্রিম গার্ল ২’-এর প্রথম সপ্তাহের মোট আয় (৬৭ কোটি রুপি) ছাড়িয়ে যেতে পারে।
সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া
২১ অক্টোবর মুক্তির পর ছবিটি সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বর্তমানে ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) রেটিংয়ে এটির স্কোর ৬.৫। এখন দেখার বিষয়, ম্যাডক ফিল্মসের এই নতুন ছবি বক্স অফিসে ঘুরে দাঁড়িয়ে সাফল্যের ধারা বজায় রাখতে পারে কি না।