বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
বুয়েনোস আইরেস/নিউইয়র্ক: বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন—এই কৌতূহল। ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে এ বিষয়ে সরাসরি কিছু না বললেও, এবার ইন্টার মায়ামি তারকা মেসি ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলের সঙ্গে থাকতে চান। তবে বরাবরের মতোই তাঁর শারীরিক ফিটনেসের ওপর সব নির্ভর করছে।
গতকাল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি এই আকাঙ্ক্ষার কথা জানান।
মেসি বলেন, “সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই। আর যদি থাকি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”
আর্জেন্টাইন এই কিংবদন্তি যোগ করেন, “আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক্-মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কি না। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।”
মেসি জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তাড়াহুড়ো করতে চান না। গত সেপ্টেম্বরেও তিনি বলেছিলেন, সবকিছু নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার ওপর।

মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
মেসি বলেন, “আমি চেষ্টা করছি ভালো থাকতে, আর সবচেয়ে বড় কথা—নিজের সঙ্গে সৎ থাকতে। যখন শরীর সাড়া দেয় না, তখন আনন্দ পাই না। তাই ভালো না লাগলে থাকতে চাই না। এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। মৌসুম শেষ করব, প্রাক্-মৌসুমে প্রস্তুতি নেব, তখন ছয় মাস বাকি থাকবে। তারপর দেখা যাবে কেমন অনুভব করি।”
পারফরম্যান্সের দিক থেকে মেসি এখনো দারুণ ছন্দে আছেন। ইন্টার মায়ামির হয়ে তিনি সদ্য সমাপ্ত মেজর লিগ সকার (এমএলএস) নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জিতেছেন। এ ছাড়া ২০২৫ সালে এমএলএস এমভিপি (সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড়) পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন তিনি। এই পুরস্কার জিততে পারলে তিনি হবেন প্রথম খেলোয়াড়, যিনি টানা দুই মৌসুমে এমভিপি জিতবেন।
এই মুহূর্তে মেসির চোখ অবশ্য ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ জেতায়। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩–১ গোলে জিতেছে মায়ামি। আগামী ২ নভেম্বর ভোরে প্লে-অফের দ্বিতীয় ম্যাচটি জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে।