LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি:কচি খন্দকারের আবেগঘন বার্তা

hasan
কচি খন্দকার ও হাসান মাসুদ।

ঢাকা: প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। গত সোমবার রাতে তাঁকে প্রথমে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অভিনেতার এই আকস্মিক অসুস্থতায় চিন্তিত তাঁর সহকর্মী ও নাট্যজগতের মানুষেরা। পরিচালক ও অভিনেতা কচি খন্দকার হাসান মাসুদের দ্রুত আরোগ্য কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন।

দীর্ঘদিন ধরে হাসান মাসুদের সঙ্গে কাজ করছেন কচি খন্দকার। বর্তমানে তাঁরা একসঙ্গে মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-তে অভিনয় করছেন। এই ধারাবাহিকটিতে হাসান মাসুদকে হিসাবরক্ষক মকবুল সাহেব চরিত্রে দেখা যাচ্ছে, যা এরই মধ্যে দর্শক মহলে প্রশংসিত হয়েছে।

hasan1

হাসান মাসুদ।

সহকর্মীর অসুস্থতার খবরে কচি খন্দকার ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন:

“প্রিয় বন্ধু হাসান মাসুদ, তোমাকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে। অসুস্থতা তোমাকে মানায় না। তোমার স্বতঃস্ফূর্ত ক্যারেক্টার আমাদের বিমোহিত করে। তুমি উত্তেজিত হলেই আমাদের ভালো লাগে। অদ্ভুত ভালো লাগা তৈরি হয়।”

কচি খন্দকার আরও লেখেন, “আমাদের সামনে শুটিং রয়েছে। তোমাকে ছাড়া কীভাবে শুটিং হবে? তুমি শুটিং ইউনিটে না আসলে উত্তেজনা ছড়াবে কে?…প্লিজ, রোগকে সম্পূর্ণ নির্মূল করে ফিরে আসো আমাদের অ্যাকাউন্টেড মকবুল সাহেব।”

hasan2

কচি খন্দকার।

হাসান মাসুদের স্ত্রী সানজিদা শিমুল নিশ্চিত করেছেন, অভিনেতা বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন এবং আপাতত তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা কচি খন্দকার তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা জানিয়েছেন।

Related News

IMG 20260330 WA0005

হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?

ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…

IMG 20260224 WA0003

ঈদে আসছে রাফির একঝাঁক নায়িকার ‘প্রেশার কুকার’

ডারউইন, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউডের সিনেমা নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে আসছেন ‘প্রেশার কুকার’সিনেমাটি নিয়ে। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি…

central cee

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন ‘আখিল’। তাঁর শাহাদাহ গ্রহণ ও পেশাগত জীবনের বিস্তারিত।

salman muqtadir

সালমান মুক্তাদিরের জন্য একুশে পদক চাইলেন ডা. তুষার

ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়ে ডা. আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্ট। ইংরেজি হরফে বাংলা লেখার বিষয় নিয়ে নতুন বিতর্ক।

bubly

ফের মা হওয়ার গুঞ্জনে বুবলীর রহস্যময় জবাব

ঢালিউড নায়িকা বুবলী কি আবার মা হতে যাচ্ছেন? সাদা গাউনে বেবিবাম্পের গুঞ্জন ও শাকিব খানের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

priyanka chopra

‘বারানসি’ দিয়ে ভারতের পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ৬ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে তাঁর নাচ ও মার্শাল আর্ট নিয়ে বিস্তারিত।

shraddha kapoor

ভাইয়ের গ্রেফতারিতে ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর

ভাই সিদ্ধান্ত কাপুরের মাদক মামলায় গ্রেফতারির পর শ্রদ্ধা কাপুরের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন মাসি তেজস্বিনী কোলহাপুরী। বিস্তারিত জানুন।

kangana

এপস্টেইন ফাইলস নিয়ে সরব কঙ্গনা রানাওয়াত

জেফরি এপস্টেইন ফাইলস ফাঁসের ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। নৈতিক অবক্ষয় কাটাতে সনাতন দর্শনের গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্যের বিস্তারিত।

f

Search