বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ঢাকা: জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার আজ বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেন।
আজ বেলা ১১টার পর জান্নাতুল কাওসার তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মাহমুদউল্লাহর একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!”। এর মাধ্যমে তিনি মাহমুদউল্লাহর অসুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মাহমুদউল্লাহর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ক্রিকেটার কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন।
দেবাশীষ চৌধুরী প্রথম আলোকে বলেন, “জ্বর নিয়ে তিন-চার দিন আগে মাহমুদউল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন তাঁর শারীরিক অবস্থার উন্নতির দিকে আছে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর থেকে তিনি শুধু ঘরোয়া ক্রিকেটেই মনোনিবেশ করছেন। সর্বশেষ তিনি এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলে ৪৭ রান করেছিলেন। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।