LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামিরা ও ডনের পর অভিযুক্ত লুসির দেশত্যাগেও নিষেধাজ্ঞা

salman shah 1

ঢাকা: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার হচ্ছে। সর্বশেষ নির্দেশে, মামলার গুরুত্বপূর্ণ আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও ওরফে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকারের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন যে, অভিযুক্ত লুসিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া চলছে। তিনি দেশ ছেড়ে গেলে তদন্তে চরম বিঘ্ন সৃষ্টি হতে পারে। তাই মামলার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আসামির বিদেশ গমন রহিতকল্পে ‘স্টপ লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার জন্য আদালতের অনুমতির বিশেষ প্রয়োজন। আদালত এই আবেদন পর্যালোচনা করে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার ইতিহাস

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর: সালমান শাহ মারা যান। তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন।

১৯৯৭ সালের ২৪ জুলাই: বাবা মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন।

২০ অক্টোবর (সর্বশেষ): ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

২১ অক্টোবর: সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রাজধানীর রমনা থানায় সামীরা হকসহ ১১ জনকে আসামি করে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সামিরা হক ছাড়াও শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবিসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

বাদী মোহাম্মদ আলমগীর অভিযোগে উল্লেখ করেছেন, ঘটনার দিন সালমান শাহর গলায় দড়ির দাগ ও মুখমণ্ডলে নীলচে দাগ ছিল। তাঁর বাবা কমর উদ্দীন চৌধুরী মৃত্যুর আগে থেকেই ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করতেন। বাবার মৃত্যুর পর মামা আলমগীর মামলাটি পরিচালনা করছেন।

Related News

IMG 20260330 WA0005

হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?

ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…

IMG 20260224 WA0003

ঈদে আসছে রাফির একঝাঁক নায়িকার ‘প্রেশার কুকার’

ডারউইন, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউডের সিনেমা নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে আসছেন ‘প্রেশার কুকার’সিনেমাটি নিয়ে। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি…

central cee

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন ‘আখিল’। তাঁর শাহাদাহ গ্রহণ ও পেশাগত জীবনের বিস্তারিত।

salman muqtadir

সালমান মুক্তাদিরের জন্য একুশে পদক চাইলেন ডা. তুষার

ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়ে ডা. আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্ট। ইংরেজি হরফে বাংলা লেখার বিষয় নিয়ে নতুন বিতর্ক।

bubly

ফের মা হওয়ার গুঞ্জনে বুবলীর রহস্যময় জবাব

ঢালিউড নায়িকা বুবলী কি আবার মা হতে যাচ্ছেন? সাদা গাউনে বেবিবাম্পের গুঞ্জন ও শাকিব খানের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

priyanka chopra

‘বারানসি’ দিয়ে ভারতের পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ৬ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে তাঁর নাচ ও মার্শাল আর্ট নিয়ে বিস্তারিত।

shraddha kapoor

ভাইয়ের গ্রেফতারিতে ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর

ভাই সিদ্ধান্ত কাপুরের মাদক মামলায় গ্রেফতারির পর শ্রদ্ধা কাপুরের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন মাসি তেজস্বিনী কোলহাপুরী। বিস্তারিত জানুন।

kangana

এপস্টেইন ফাইলস নিয়ে সরব কঙ্গনা রানাওয়াত

জেফরি এপস্টেইন ফাইলস ফাঁসের ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। নৈতিক অবক্ষয় কাটাতে সনাতন দর্শনের গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্যের বিস্তারিত।

f

Search