বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
চট্টগ্রাম: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ৪৮ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেললেও দলীয় ব্যর্থতায় জয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামের এই ম্যাচে জাকের আলী ও শামীম হোসেনদের ব্যর্থতায় স্বাগতিকেরা ১৪ রানে পরাজিত হয়, যা তানজিদের রেকর্ড গড়া ব্যক্তিগত পারফরম্যান্সকে ম্লান করে দিয়েছে।
এই ম্যাচেই বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েন তানজিদ। তিনি গতকাল বাংলাদেশের হয়ে এক বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড স্থাপন করেন।
তানজিদের পরিসংখ্যান (২০২৫): ২৩ ইনিংসে ৬২২ রান, স্ট্রাইকরেট ১৩৫.২১, গড় ২৯.৬১, ফিফটি ৬টি।
ছক্কার রেকর্ড: চলতি বছরে তাঁর হাঁকানো ৩৪টি ছক্কাও এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ।

২০২২ সালে আফিফ করেছিলেন ৫০০ রান।
এর আগে এই রেকর্ড ছিল ওপেনার মোহাম্মদ নাঈমের দখলে; তিনি ২০২১ সালে ২৬ ইনিংসে ৫৭৫ রান করেছিলেন। সে বছর নাঈমের স্ট্রাইকরেট ছিল মাত্র ১০০.৩৪।
চলতি বছর রানের তালিকায় তানজিদের ঠিক পরেই আছেন লিটন দাস। ২১ ইনিংসে তাঁর সংগ্রহ ৫৬৪ রান, স্ট্রাইকরেট ১৩২.৭০। লিটন ২০২২ সালেও ৫৪৪ রান করেছিলেন।
অন্যদিকে, বাংলাদেশের তিন অভিজ্ঞ তারকা—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ—টি-টোয়েন্টিতে কোনো বছরেই ৫০০ রানের মাইলফলক ছুঁতে পারেননি।
খেলোয়াড় সর্বোচ্চ রান (এক বছর) বছর: