LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

প্রযুক্তিনির্ভর বিশ্ব ক্রীড়াঙ্গন, বাংলাদেশে ভরসা সেই ‘খাতা-কলম’ই

sport p
সাঁতারের ইলেকট্রনিক স্কোরবোর্ড অচল হয়ে পড়ে আছে

ঢাকা ২০২৫: ফিটনেস, শারীরিক সক্ষমতা এবং দক্ষতার উন্নয়নে বিশ্ব ক্রীড়াঙ্গন এখন পুরোপুরি প্রযুক্তিনির্ভর। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো যেখানে জিপিএস ট্র্যাকার, হার্ট রেট মনিটর, আন্ডারওয়াটার ভিডিও অ্যানালাইসিস ব্যবহার করছে, সেখানে বাংলাদেশে ক্রিকেট ছাড়া অন্য খেলাগুলোয় প্রযুক্তির আলো বলতে গেলে পড়েইনি। অধিকাংশ খেলাতেই এখনো মান্ধাতার আমলের ম্যানুয়াল পদ্ধতি ও খাতা-কলমই ভরসা।

নারী ফুটবলে জিপিএসও নেই: বিশ্ব ফুটবল আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চললেও বাংলাদেশের নারী ফুটবলে প্রশিক্ষণে এখনো হাতঘড়ি, বাঁশি আর খাতা-কলমই মূল ভরসা। পুরুষ ফুটবলে সামান্য জিপিএস ব্যবহার হলেও মেয়েদের ফুটবলে সেটিও অনুপস্থিত। নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার আক্ষেপ করে বলেন, “ফুটবল এখন পুরোপুরিই প্রযুক্তিনির্ভর একটি খেলা। কিন্তু আমাদের এখানে তেমন কোনো সুযোগ-সুবিধা নেই। এমনকি কাজ আমাদের করতে হয় জিপিএস ছাড়াই।” বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান দুর্বলতা স্বীকার করে বলেন, জাতীয় দলে একটি জিপিএস ট্র্যাকার আছে, যেটি মাঝেমধ্যে নষ্ট থাকে।

sportp 1

নারী ফুটবলে চলছে খাতা–কলম ব্যবহার করে অনুশীলন

হকিতে অচেনা প্রযুক্তি: দেশের জনপ্রিয় খেলা হকিতেও এখনো জিপিএসের ব্যবহার শুরু হয়নি। রানিং, ম্যাচ খেলা আর স্টিক কারুকাজ—এই প্রথাগত অনুশীলনই বেশি হয়। জাতীয় দল এখনো প্রশিক্ষিত কোনো পারফরম্যান্স বিশ্লেষক বা সফটওয়্যার পায়নি। জাতীয় হকি দলের সাবেক এক কোচ জানান, অনেক কোচই ম্যানুয়ালি শিখে আসায় নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী নন।

সাঁতার চলছে হাতে ধরে সময় গুণে: মিরপুর সুইমিং কমপ্লেক্সের ইলেকট্রনিক স্কোরবোর্ড শুরু থেকেই অচল। অনুশীলন বা প্রতিযোগিতা—সব ক্ষেত্রেই হ্যান্ডটাইমিংই একমাত্র ভরসা। সাঁতারুদের গতি ও শক্তি মাপার জন্য মোশন সেন্সর বা বায়োমেকানিকস সফটওয়্যার এখানে অচেনা। সাঁতারু সামিউল ইসলাম উন্নত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে আক্ষেপ করেন, কিছু প্রযুক্তির সুবিধা পেলেও পারফরম্যান্সের উন্নতি সঠিকভাবে জানা যেত।

অ্যাথলেটিকসে ‘চোখে দেখে’ পরিমাপ: প্রতিষ্ঠার ৫৩ বছর পরও অ্যাথলেটিকসে নেই কোনো প্রযুক্তির ব্যবহার। ফেডারেশনের একটি ফটোফিনিশ মেশিন থাকলেও চালাবার মতো দক্ষ লোকবল নেই। ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলী এই দুর্বলতা স্বীকার করেছেন। এশিয়ান ইনডোরে ব্রোঞ্জপদক জেতা অ্যাথলেট মাহফুজুর রহমান বলেন, “আমাদের এখানে সবই হ্যান্ডটাইমিংয়ে চলে। যে কারণে একজন স্প্রিন্টার দেশে যে সময় দেন, বিদেশে গিয়ে পারফরম্যান্সে তফাতটা বেশি হয়।”

sportp2

কাবাডিতেও পড়েনি আধুনিকতার ছোঁয়া

অন্যান্য খেলার একই দশা: কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, আর্চারি, জুডোসহ অন্যান্য খেলাতেও চলছে সেই ম্যানুয়াল পদ্ধতি। এতে তথ্য রেকর্ড ও বিশ্লেষণে ভুলের শঙ্কা থাকে। জাতীয় কাবাডি দলের অধিনায়ক মিজানুর রহমান বলেন, প্রযুক্তির সুবিধা পেলে ফিটনেস বাড়ানো আরও সহজ হতো।

কারণ শুধু কি অর্থসংকট? সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আর্থিক সংকটের কথা বললেও, বিশেষজ্ঞরা কেবল অর্থকেই একমাত্র দায়ী করছেন না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাসিম রেজার মতে, “আমরা সব সময় বলি আর্থিক কারণে পারছি না, এটা আসলে ঠিক নয়। আন্তরিকতারও প্রয়োজন আছে। আমাদের দুর্ভাগ্য এখন পর্যন্ত কোনো জাতীয় ক্রীড়ানীতি গ্রহণ করা হয়নি।”

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search