বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…
ঢাকা: যেসব অভিভাবক তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে ইচ্ছুক, তাদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির জন্য সরকার নির্ধারিত বয়সের তালিকা প্রকাশ করা হয়েছে। সঠিক বয়স অনুযায়ী শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য অভিভাবকদের সুবিধার্থে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে।
জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর হতে হবে। অন্যান্য শ্রেণির জন্যও সরকার একটি সুনির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে।
২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সরকার নির্ধারিত বয়সের তালিকা:
শ্রেণি বয়স সর্বনিম্ন জন্ম তারিখ
প্রাক্-প্রাথমিক ৫+ বছর ০১/০১/২০২১
প্রথম শ্রেণি ৬+ বছর ০১/০১/২০২০
দ্বিতীয় শ্রেণি ৭+ বছর ০১/০১/২০১৯
তৃতীয় শ্রেণি ৮+ বছর ০১/০১/২০১৮
চতুর্থ শ্রেণি ৯+ বছর ০১/০১/২০১৭
পঞ্চম শ্রেণি ১০+ বছর ০১/০১/২০১৬
এই তালিকা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসের ১ তারিখ যে শিক্ষার্থীর বয়স যে শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত সর্বনিম্ন বয়স পূর্ণ করবে, তাকে সেই শ্রেণিতে ভর্তি করানো যাবে।
কর্তৃপক্ষ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, সঠিক বয়সে শিশুকে স্কুলে ভর্তি করিয়ে তার সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য।
ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…
ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…
ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…
চীনের হোহাই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি স্কলারশিপের আবেদন শুরু। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।
ঝিনাইদহের শৈলকুপায় পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের বেলা নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশ সুপার ও ডিজির প্রতিনিধিকে উদ্ধার করেছে।
১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা। ৯৩১ আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি বিস্তারিত জানুন।
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের জিও জারি হয়েছে। এবার থেকে সাড়ে ৭% হারে ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া পাচ্ছেন ৩.৭৫ লাখ শিক্ষক।
এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘সময়রের সাথে’ ও ‘এডুকেশন ওয়াচ’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানুন বিস্তারিত তথ্য।
