LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সার্বিয়ান কোচের মৃত্যু

mladen zizovic

ক্রীড়া :  সার্বিয়ান শীর্ষ লিগের ফুটবল ক্লাব রাডনিস্কি ১৯২৩-এর প্রধান কোচ ম্লাদেন জিজোভিচ সোমবার এক অপ্রত্যাশিত ও শোকাবহ ঘটনার মধ্য দিয়ে ম্যাচ চলাকালে মৃত্যুবরণ করেছেন। ৪৪ বছর বয়সী এই কোচ ম্লাদোস্ত লুচানির বিপক্ষে খেলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগকেই তাঁর মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

খেলা শুরুর মাত্র ২২তম মিনিটেই কোচ জিজোভিচ হঠাৎ অসুস্থ হয়ে বেঞ্চের কাছে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠের মেডিকেল টিম দ্রুত তাঁকে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি সামাল দিতে খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হলেও, খেলা আবার শুরুর ২০ মিনিটের মধ্যেই খেলোয়াড়দের কাছে পৌঁছায় সেই মর্মান্তিক খবর—কোচ জিজোভিচ আর নেই।

ঘটনাটি জানার পর দুই দলের খেলোয়াড়ই গভীর শোকে ভেঙে পড়েন। অনেকেই মাঠেই কান্নায় লুটিয়ে পড়েন। এমন পরিস্থিতিতে রেফারি দ্রুত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

জিজোভিচের সহকারী কোচ ঘটনার আগের মুহূর্তের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ঘটনার আগে জিজোভিচ কিছুটা অসুস্থতা বোধ করছিলেন।

“তিনি আমাকে নির্দেশ দিচ্ছিলেন, তারপর রেফারির সঙ্গে কথা বললেন। কিছু সময় পর বেঞ্চের দিকে এসে বললেন, ‘আমি ভালো লাগছে না, ভালো লাগছে না’। তারপরই তিনি পড়ে গেলেন।”— সহকারী কোচ

সহকারী কোচ আরও জানান, ঘটনার আগে কোচ খাবারের মান নিয়েও অভিযোগ করেছিলেন, বলছিলেন, “মাছটা ভালো না, এটা আর খাব না।” ওয়ার্ম আপের সময় অবশ্য তাঁর কোনো সমস্যা ছিল না।

ম্লাদেন জিজোভিচ মাত্র দুই সপ্তাহ আগেই, গত ২৩ অক্টোবর, রাডনিস্কি ১৯২৩-এর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনে দল একটি লিগ ম্যাচে জয় এবং একটি কাপ ম্যাচে হারের স্বাদ পেয়েছিল।

দলের খেলোয়াড় চোসিক জানান, কোচের মৃত্যুতে তাঁরা হতবাক: “আমরা খেলা চালিয়ে গিয়েছিলাম এই আশা নিয়ে যে তিনি আবার ফিরে আসবেন। আমরা ভেবেছিলাম, তাঁর জন্যই জিতব। কিন্তু আমরা হতবাক ছিলাম, মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। তবু বিশ্বাস করছিলাম তিনি ফিরে আসবেন।”

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search