হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন : গত ৬ নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)। চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতিবছর বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতিতে উৎসব শুরু হলেও, এবার কোনো বড় বলিউড তারকা উৎসবে অংশ নেননি। অন্যদিকে, এবারের উৎসবে বাংলাদেশের কোনো সিনেমা স্থান না পাওয়ায় অনেক সিনেমাপ্রেমী হতাশা প্রকাশ করেছেন।
এবারের উৎসবের উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা, যাঁকে এই অনুষ্ঠানে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর নাচের দল।
উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ১৯৬১ সালের ক্ল্যাসিক সিনেমা ‘সপ্তপদী’, যা পরিচালনা করেন অজয় কর।

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রসেনজিৎ।
এবারের উৎসবে ৩৯টি দেশের মোট ২১৫টি ছবি দেখানো হচ্ছে, যার মধ্যে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি রয়েছে। এর পাশাপাশি ৩০টি বিদেশি ভাষার ছবিও জায়গা পেয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের কোনো নতুন ছবি এই উৎসবে আসেনি। উৎসব কমিটির সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’ সিনেমাটি জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেটি উৎসবের কাঙ্ক্ষিত মানদণ্ড রাখতে না পারায় জায়গা পায়নি।
তবে, বাংলাদেশে নির্মিত ঋত্বিক ঘটকের কালজয়ী সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ উৎসবে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনের দিনে ছবির প্রযোজক হাবিবুর রহমান খানও উপস্থিত ছিলেন। এর আগে ২০২২ সালে মুহাম্মদ কাইয়ুমের ‘কুড়াপক্ষীর শূন্যে উড়া’ ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছিল।

চলছে কলকাতা চলচ্চিত্র উৎসব।
উৎসবে জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে—ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী ও রিচার্ড বার্টনকে। এছাড়া, ‘শোলে’ সিনেমার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’-এ অংশ নেবেন নির্মাতা রমেশ সিপ্পি। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে তাঁর পরিচালিত একাধিক বিখ্যাত সিনেমা দেখানো হচ্ছে।