বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের শীর্ষ ঘরোয়া লিগে রেলিগেশনের (অবনমন) আতঙ্কে থাকা ক্লাব সান্তোস অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নাটকীয়ভাবে শেষ মুহূর্তের গোলে শক্তিশালী ও টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দল পালমেইরাসকে ১-০ গোলে হারিয়েছে নেইমার জুনিয়রের ক্লাব। এই জয়ে অন্তত আপাতত অবনমন এড়াল তারা।
ম্যাচের শুরুটা পালমেইরাস ভালো করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় সান্তোস। পুরো ম্যাচে বল পজিশনে এগিয়ে থাকলেও প্রথমার্ধে ফিনিশিংয়ের দুর্বলতায় বেশ কিছু সুযোগ নষ্ট হয়। তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র পুরো ম্যাচ খেললেও নিজে গোলের দেখা পাননি। তাঁর নেওয়া একটি জোরালো শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে যায়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উভয় দল। মনে হচ্ছিল ম্যাচটি হয়তো গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছে। ঠিক তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে নাটকীয় গোলটি আসে। রবিনিয়ো জুনিয়রের পাস ধরে নিচু শটে ম্যাচজয়ী গোলটি করেন বেঞ্জামিন রোলহেইজার।
এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে ৩৩ ম্যাচ শেষে সান্তোসের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৬, যা ২০ দলের লিগে তাদের ১৬তম স্থানে নিয়ে গেছে। ১৭তম স্থানে থাকা ভিটোরিয়ার পয়েন্ট ৩৫ হওয়ায় এই ম্যাচে ড্র করলেই রেলিগেশনে পড়ার সমূহ আশঙ্কা ছিল নেইমারের দলের।
অন্যদিকে, এই হারে পালমেইরাস দ্বিতীয় স্থানেই রইল (৬৮ পয়েন্ট)। লিগের শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো।