LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

ভারত ম্যাচে গালাগালি, হলুদ কার্ড হবে: জামাল ভূঁইয়া

jamal

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান কাপ বাছাইপর্বের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেলেও ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বৈরথ নিয়ে উত্তেজনা এক বিন্দুও কমেনি। দীর্ঘদিন ধরে এই ম্যাচ মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আর সেই ধারাবাহিকতা মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে দেখা যাবে বলে মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

সোমবার (১৭ নভেম্বর) ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে উপস্থিত ছিলেন জামাল। গত মার্চে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ভারত-বাংলাদেশ ম্যাচকে ‘আবেগময়, হাই-ভোল্টেজ ম্যাচ’ উল্লেখ করে জামাল বলেন, বছরটা জয় দিয়ে শেষ করতে পারলে তা শুধু দলের জন্য নয়, সমর্থক ও সবার জন্যই ইতিবাচক হবে।

“কালকের ম্যাচে অনেক ফ্রি-কিক, হলুদ কার্ড আর গালাগালি হবে। যদিও আমি এটাকে স্বাভাবিক ম্যাচ হিসেবেই নেব।”

বাংলাদেশ শেষবার ভারতকে হারিয়েছিল ২২ বছর আগে—২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে, ২-১ গোলে। এবার সেই খরা কাটানোর সুযোগ রয়েছে বলে বিশ্বাস করেন জামাল। তিনি বলেন, ‘এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই ভারতকে হারানোর সুযোগ অবশ্যই আছে।’

বাড়তি চাপ নিয়ে মাথা ঘামাতে নারাজ জামাল। তিনি জানান, সকালে নাস্তা করতে গিয়ে লিফটে বাংলাদেশের ক্রিকেট কোচ তাঁকে চাপ নিয়ে প্রশ্ন করেন। জবাবে জামাল বলেন, “চাপ সব সময় থাকে। তবে এটা সামলানোই আমার কাজ।” ক্রিকেট কোচও ম্যাচ দেখতে মাঠে থাকবেন বলে জানান জামাল, যা থেকে বোঝা যায়, দেশের ক্রীড়াঙ্গনও এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।

সাম্প্রতিক সময়ে শেষ মুহূর্তে গোল হজম করার বাজে অভ্যাস বাংলাদেশের বড় সমস্যা। এই সমস্যা মেনে নিয়ে অধিনায়ক বলেন, ‘রক্ষণে অবশ্যই আমাদের সমস্যা আছে। তবে ভারত যদি অনেক উপরে উঠে খেলে, তাহলে আমরা সামনে অনেক স্পেস পাব।’

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search