হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন প্রতিবেদক: কিছুদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর আবারও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি স্বামীর সঙ্গে সংসার জোড়া লাগার ঘোষণা দিয়ে আলোচনায় আসা এই নায়িকা এখন তার বিভিন্ন সময়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের উচ্ছ্বসিত করছেন।
বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন মাহি। সশরীরে সেখানে থাকলেও, তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে—এমনটাই আভাস দিলেন তিনি। মাহির সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মাহিয়া মাহি সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল স্টাইলিশ লং সুট এবং চোখে কালো রোদচশমা। ছবিগুলো আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও, এর ক্যাপশনটিই ভক্তদের ভাবিয়ে তুলেছে।
ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, “আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়।”
নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্ন জেগেছে। হঠাৎ কেন তার মন (রূহ) ভারতে পড়ে রইল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছেন। একজন ভক্ত রসিকতা করে লিখেছেন, “আর ইন্ডিয়া এবং আমেরিকার মাঝখানে আমরা আছি সবাই বাংলাদেশে।”
উল্লেখ্য, নীরবতা ভেঙে সম্প্রতি স্বামী রাকিবের সঙ্গে দাম্পত্য জীবন পুনরায় শুরু করার ঘোষণা দিয়ে লাইমলাইটে ফিরে আসেন এই অভিনেত্রী।