LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

সৌদি আরবে বাংলাদেশিদের আন্তরিকতায় মুগ্ধ: সাদিও মানে

sadio mane

ক্রীড়া ডেস্ক : ইউরোপের ফুটবলের পাঠ চুকিয়ে বর্তমানে সৌদি আরবের আল নাসর ক্লাবের অন্যতম তারকা সাদিও মানে। মধ্যপ্রাচ্যের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিলেও সেখানে প্রবাস জীবনে বাংলাদেশিদের আতিথেয়তা ও আন্তরিকতা তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বাংলাদেশিদের সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডিফেন্ডার ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রিও ফার্ডিনান্ডকে দেওয়া ওই সাক্ষাৎকারে মানে জানান, রমজান মাসে সৌদি আরবের রাস্তায় বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে পাওয়া একটি আমন্ত্রণ তাঁর হৃদয়ে দাগ কেটেছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাবেক লিভারপুল তারকা বলেন।

“রমজান মাসের একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ রাস্তার ধারে বসা কয়েকজন বাংলাদেশি আমাকে ইফতারের জন্য ডাকেন। আমি তখন মজা করে তাদের বললাম, ‘আপনারা তো আমাকে চেনেন না! আমি কীভাবে আপনাদের সঙ্গে বসব?’ কিন্তু তারা নাছোড়বান্দা, আমাকে বললেন কোনো সমস্যা নেই, তাদের সঙ্গে যোগ দিতে।”

রিও ফার্ডিনান্ড কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, তারা কি সাদিও মানেকে বিশ্বখ্যাত ফুটবলার হিসেবে চিনতেন? উত্তরে মানে নিশ্চিত করেন:

“না, তারা জানতেন না আমি কে। তারা একজন সাধারণ মানুষ হিসেবেই আমাকে ডেকেছিলেন। তাদের এমন বড় মন, খাবার ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা এবং একসঙ্গে থাকার সংস্কৃতি সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। এখানকার মানুষজন অবিশ্বাস্য রকমের আন্তরিক।”

২০২৩ সালে আল নাসর ক্লাবে যোগ দেওয়ার পর সাদিও মানে সৌদি আরবের ফুটবলে নিয়মিত খেলছেন এবং তাঁর পারফরম্যান্সে ক্লাবের অন্যতম ভরসা তিনি।

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search