LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

পাইলটের লুকে শাকিব খানের নতুন ছবি ভাইরাল

shakib khan

ঢাকা: ঢালিউডের মেগাস্টার শাকিব খান মানেই যেন নতুন চমক। সম্প্রতি তিনি একটি নতুন বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন, আর এই বিজ্ঞাপনেরই কিছু লুক নিয়ে এখন নেটমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

বিজ্ঞাপনটি ভাইরাল হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে তাঁর নতুন লুক। এরপর নায়ক নিজেই পাইলটের গেটআপে তোলা কয়েকটি আলাদা ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। সেই ছবিগুলোতে নেভি ব্লু ক্যাপ্টেন ইউনিফর্ম, গম্ভীর অভিব্যক্তি, পরিপাটি গেটআপ এবং পরিচ্ছন্ন গোঁফে শাকিব খানকে দেখা যায় সম্পূর্ণ অন্যরকম রূপে।

ছবিগুলোর ক্যাপশনে শাকিব খান লিখেছেন, “আকাশটা সীমা নয়, এটি শুরু করার স্থান! (The sky is not the limit, it’s the beginning!)”

ছবিগুলো প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর নতুন লুক দ্রুত ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্তরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “এটিই আমাদের ক্যাপ্টেন শাকিব!” আবার কেউ মন্তব্য করেছেন, “চলচ্চিত্রের পাইলট।”

তবে ছবিগুলোর ভিন্নধর্মী ও নিখুঁত উপস্থাপন দেখে বহু নেটিজেন সন্দেহ প্রকাশ করে বলেছেন, এগুলো নাকি এআই-নির্মিত! যদিও প্রযুক্তিগতভাবে পরীক্ষা করে মেটা এআই কিংবা চ্যাটজিপিটি, কোনোটিই ছবিগুলোকে এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করেনি।

‘সোলজার’ নিয়ে আলোচনা: এদিকে, শাকিব খান তাঁর আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও ব্যাপক আলোচনায় আছেন। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিতে তাঁকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একা লড়াই করবেন।

Related News

IMG 20260330 WA0005

হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?

ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…

IMG 20260224 WA0003

ঈদে আসছে রাফির একঝাঁক নায়িকার ‘প্রেশার কুকার’

ডারউইন, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউডের সিনেমা নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে আসছেন ‘প্রেশার কুকার’সিনেমাটি নিয়ে। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি…

central cee

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন ‘আখিল’। তাঁর শাহাদাহ গ্রহণ ও পেশাগত জীবনের বিস্তারিত।

salman muqtadir

সালমান মুক্তাদিরের জন্য একুশে পদক চাইলেন ডা. তুষার

ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়ে ডা. আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্ট। ইংরেজি হরফে বাংলা লেখার বিষয় নিয়ে নতুন বিতর্ক।

bubly

ফের মা হওয়ার গুঞ্জনে বুবলীর রহস্যময় জবাব

ঢালিউড নায়িকা বুবলী কি আবার মা হতে যাচ্ছেন? সাদা গাউনে বেবিবাম্পের গুঞ্জন ও শাকিব খানের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

priyanka chopra

‘বারানসি’ দিয়ে ভারতের পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ৬ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে তাঁর নাচ ও মার্শাল আর্ট নিয়ে বিস্তারিত।

shraddha kapoor

ভাইয়ের গ্রেফতারিতে ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর

ভাই সিদ্ধান্ত কাপুরের মাদক মামলায় গ্রেফতারির পর শ্রদ্ধা কাপুরের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন মাসি তেজস্বিনী কোলহাপুরী। বিস্তারিত জানুন।

kangana

এপস্টেইন ফাইলস নিয়ে সরব কঙ্গনা রানাওয়াত

জেফরি এপস্টেইন ফাইলস ফাঁসের ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। নৈতিক অবক্ষয় কাটাতে সনাতন দর্শনের গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্যের বিস্তারিত।

f

Search