LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

ক্রীড়াঙ্গনে নারী জাগরণের প্রতীক পাচ্ছে ঋতুপর্ণা চাকমা

begum rokyea

জাতীয় ডেস্ক : নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া-এর আদর্শকে সামনে রেখে সমাজে নারীদের স্বীকৃতি ও অবদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ‘বেগম রোকেয়া পদক ২০২৫’-এর জন্য চারজন নারীর নাম ঘোষণা করা হয়েছে। ক্রীড়ায় নারী জাগরণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই বছর পদকের জন্য নির্বাচিত হয়েছেন তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

রোববার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

পদকপ্রাপ্ত চার নারী: জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চূড়ান্ত সুপারিশ অনুযায়ী এবার পদক পাচ্ছেন যে চারজন নারী, তাঁরা হলেন:

নারী শিক্ষা (গবেষণা): রুভানা রাকিব

নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার

মানবাধিকার: নাবিলা ইদ্রিস

নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা

আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস পালন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঋতুপর্ণার ক্রীড়া অবদান: বাংলাদেশের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ক্রীড়াঙ্গনে নারী জাগরণে অন্যতম বড় ভূমিকা রেখেছেন। তাঁর জোড়া গোলের সুবাদেই বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। শুধু তাই নয়, গত বছর সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও তাঁর গোল ছিল গুরুত্বপূর্ণ।

 

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search