বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ক্রীড়া : দীর্ঘ জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ঘরের ছেলে ঘরেই থেকে গেলেন। ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে তাঁর শৈশবের ক্লাব সান্তোস। বুধবার (৩১ ডিসেম্বর) দুই পক্ষের মধ্যে এই চূড়ান্ত সমঝোতা হয় বলে নিশ্চিত করেছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’।
সান্তোস সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্লাবেই থাকছেন নেইমার। এবারের চুক্তিটি এক বছর মেয়াদী। এর আগে ২০২৫ সালে দুই দফায় ৬ মাস করে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। ক্লাব সূত্রের খবর অনুযায়ী, নেইমারের ইমেজ স্বত্ব বাবদ তাঁর পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টসকে সান্তোস প্রায় ৮ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পরিশোধ করবে।

সান্তোসের অবনমন ঠেকানোয় বড় ভূমিকা রাখেন নেইমার।
সদ্য শেষ হওয়া মৌসুমে সান্তোসকে রেলিগেশন বা অবনমন থেকে বাঁচাতে নেইমার যে আত্মত্যাগ করেছেন, তা ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। লিগের শেষ তিন ম্যাচে চোট নিয়ে খেলেও অসাধারণ পারফর্ম করেন তিনি:
৩-০ গোলের জয়ে এক গোল ও এক অ্যাসিস্ট।
দুর্দান্ত এক হ্যাটট্রিক।
গোল না পেলেও পুরো ৯০ মিনিট খেলে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা ৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে বাঁ হাঁটুর মেনিসকাস অস্ত্রোপচারের পর পুনর্বাসনে আছেন। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাঁর মাঠে ফেরার কথা রয়েছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফর্ম ফিরে পেতে সান্তোসের এই প্রজেক্ট নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।