হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’খ্যাত তারকা প্রভাসের দাপট এবার সুদূর উত্তর আমেরিকায়। মুক্তির মাত্র তিন দিন বাকি থাকতেই তাঁর বহুল প্রতীক্ষিত হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’ অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় রেকর্ড গড়েছে। উত্তর আমেরিকার বাজারে ছবিটির প্রি-সেল থেকে আয়ের অঙ্ক ইতোমধ্যেই আকাশচুম্বী।
পরিচালক মারুথির এই সিনেমাটি উত্তর আমেরিকায় ৪১৯টি লোকেশনে ১,১৮০টিরও বেশি শো-র জন্য অগ্রিম বুকিং শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী:
প্রায় ২০ হাজার টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়েছে।
মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
এর মধ্যে কেবল প্রিমিয়ার শো থেকেই এসেছে ৫ লাখ ৬২ হাজার ডলার।
আগামী ৯ জানুয়ারি সংক্রান্তি উৎসব উপলক্ষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই সময়ে প্রেক্ষাগৃহে আসছে থালাপথি বিজয়ের ‘জন নায়াগান’ এবং মেগাস্টার চিরঞ্জীবীর নতুন ছবি। বিজয়ের তামিল ছবিটির তুলনায় প্রভাসের ছবির শোর সংখ্যা বেশি হলেও অগ্রিম বুকিংয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের কয়েক দিনে ‘দ্য রাজা সাব’-এর অগ্রিম বিক্রির হার আরও বাড়বে।
সিনেমাটিতে প্রভাসের পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত, মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার এবং বোমান ইরানি। নিজের রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় এখনও বুকিং শুরু না হওয়ায় ভক্তদের মাঝে উত্তেজনা এখন তুঙ্গে।