হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ডেস্ক : স্পষ্টভাষী হিসেবে বিনোদন জগতে আসিফ আকবরের আলাদা খ্যাতি রয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি দেশের তিন মহাতারকা—পরীমনি, শাকিব খান এবং জেমসকে নিয়ে বেশ কিছু তীর্যক ও কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্পর্কে আসিফ বলেন, তাঁর খামখেয়ালীপনা মাঝেমধ্যে মাত্রা ছাড়িয়ে যায়। পরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, এবার সেটেল ডাউন হও। আর সেটা কীভাবে করবে, আমাকে বলো।” তবে আসিফ তাঁর হাসিখুশি থাকা এবং সবকিছু ক্যাজুয়ালি নেওয়ার মানসিকতার প্রশংসাও করেন।
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে আসিফের প্রশ্ন তাঁর সিনেমার গান নিয়ে। তিনি বলেন, “শাকিব ভাই যখন ডায়ালগ দেন তখন একরকম শোনায়, কিন্তু গানে কেন গলা হঠাৎ চিকন বা মেয়েলি হয়ে যায়? এন্ড্রু কিশোর বা সৈয়দ হাদী ভাইদের মতো কিংবদন্তিদের জায়গায় এখন যারা গাইছেন, তাদের টোন শাকিবের সঙ্গে মানাচ্ছে না। তিনি এটা কীভাবে উপভোগ করছেন?” আসিফ মনে করেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ মেনে চলা জরুরি।
দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস সম্পর্কে আসিফ আকবরের প্রশ্ন আরও গম্ভীর। তিনি বলেন, “আপনি এত বড় শিল্পী, কিন্তু দেশের কোনো সংকট বা শিল্পীদের সমস্যা নিয়ে আপনার মুখ থেকে কিছুই বের হয় না কেন? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু শেয়ার করলেও বড় আন্দোলনে আপনাকে দেখা যায় না কেন—সেটা আমি জানতে চাইব।”