LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

টেক

ফেসবুক জনপ্রিয়তায় ট্রাম্পকেও পেছনে ফেললেন তারেক রহমান

tarique rahman 1

 ঢাকা : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী ওয়েবসাইট ‘সোশ্যাল ব্ল্যাড’ (Social Blade) প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক ক্রিয়েটরের তালিকায় তিনি ৬৩তম অবস্থানে রয়েছেন। বিশেষ বিষয় হলো, এই তালিকায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন, যার অবস্থান তারেক রহমানের চার ধাপ নিচে (৬৭তম)।

বিএনপির মিডিয়া সেল থেকে রোববার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, সোশ্যাল ব্ল্যাডের তথ্য অনুযায়ী তারেক রহমানের ডিজিটাল উপস্থিতি বর্তমানে অত্যন্ত শক্তিশালী। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের বর্তমান চিত্র:

৫৫ লাখ ৭৬ হাজারেরও বেশি।

প্রায় ১৬ লাখ ৪৮ হাজার।

গত ১৪ দিনে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে (দৈনিক গড় ৩৯ হাজার+)।

চমৎকার পারফরম্যান্স এবং জনসম্পৃক্ততার কারণে সোশ্যাল ব্ল্যাড তাঁর পেজটিকে সর্বোচ্চ ‘এ++’ গ্রেড প্রদান করেছে। সোশ্যাল ব্ল্যাডের সংজ্ঞা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি আলোচনা, কন্টেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই এই তালিকায় রাখা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর মধ্যে তারেক রহমানের পেজটি বর্তমানে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে, যা তাঁর ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবেরই প্রতিফলন।

Related News

elon musk

চাঁদে মানুষের শহর গড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক

মঙ্গল গ্রহ বাদ দিয়ে চাঁদে স্ব-বর্ধিষ্ণু শহর গড়ার ঘোষণা দিলেন স্পেস-এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ১০ বছরের নতুন লক্ষ্য ও নাসার চুক্তি নিয়ে বিস্তারিত।

powerful

সূর্যের ভয়ংকর রূপ! ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

সূর্যের ‘সোলার ম্যাক্সিমা’র প্রভাবে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। জিপিএস, রেডিও ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

chatgpt

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

ওপেনএআই চ্যাটজিপিটির ফ্রি ও ৮ ডলারের গো সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করেছে। কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন আসার বিস্তারিত তথ্য জানুন।

ncp

জাতীয় নির্বাচন সামনে রেখে ৩ দলের প্রতীক বরাদ্দ ইসির: এনসিপি পেল ‘শাপলা কলি’

নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিনটি নতুন দলকে প্রতীক বরাদ্দ দিয়েছে। এনসিপি পেল ‘শাপলা কলি’। ১২ নভেম্বরের মধ্যে নিবন্ধনে আপত্তি জানানোর সুযোগ দিয়েছে ইসি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

naca

৫৭ বছর পর চাঁদে মানুষ!

চীনকে পেছনে ফেলতে নাসা নভোচারীসহ আর্টেমিস ২ মিশন উৎক্ষেপণের সময় এগিয়ে এনেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। ২০২৭ সালে আর্টেমিস ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে

honor

কম দামে বাজারে অনার নিয়ে এলে নতুন স্মার্টফোন ‘প্লে ১০

অনার বাংলাদেশে Android Go OS সহ Honor Play 10 মডেলের নতুন স্মার্টফোন এনেছে। এতে আছে ৫০০০ mAh ব্যাটারি, ৪ GB র‍্যাম, ১২৮ GB স্টোরেজ এবং দাম ১০,৯৯৯ টাকা।

bainik eye

অন্ধত্ব আর স্থায়ী নয়! বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা

অস্ট্রেলীয় বিজ্ঞানীদের তৈরি ‘জেনারিস’ নামের বিশ্বের প্রথম বায়োনিক চোখ সরাসরি মস্তিষ্কে সিগনাল পাঠিয়ে সম্পূর্ণ অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছে। এটি অন্ধত্বের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার

Passkey Encryption wp

হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ‘পাসকি এনক্রিপশন’ সুবিধা

হোয়াটসঅ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পাসকি এনক্রিপশন সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে পাসওয়ার্ডের বদলে বায়োমেট্রিক অথেনটিকেশন (ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি) ব্যবহার করে চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সক্রিয় করা যাবে, যা ডেটা সুরক্ষার ক্ষেত্রে নতুন ধাপ।

f

Search