হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ডেস্ক : টলিউড ভক্তদের জন্য বছরের সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হলেন সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘ প্রতীক্ষা আর মান-অভিমান শেষে আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় ‘দেশু’ জুটি। সোমবার (১৯ জানুয়ারি) এক ফেসবুক লাইভে এসে এই মেগা খবর শেয়ার করেছেন দুই তারকা নিজেই।
ছবির মুক্তি নিয়ে বাংলা সিনেমার ইতিহাসে এক বিরল নজির গড়লেন এই জুটি। আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এর অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে সোমবার দুপুর ৩টা থেকেই। অর্থাৎ মুক্তির প্রায় ১০ মাস আগেই টিকিট কাটার সুযোগ পাচ্ছেন ভক্তরা। লাইভে জানানো হয়, প্রথম ২ হাজার টিকিট ক্রেতা পাবেন দেব ও শুভশ্রীর অটোগ্রাফ সংবলিত বিশেষ ‘গোল্ডেন টিকিট’।
আপাতত ছবিটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘দেশু ৭’। দেব ও শুভশ্রী জানান, এটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ঘরানার ছবি হবে, যেখানে রোমান্স, অ্যাকশন, রিভেঞ্জ ও থ্রিলারের টানটান উত্তেজনা থাকবে। যদিও পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের নাম এখনই প্রকাশ করা হয়নি, তবে ফেডারেশন থেকে ‘নিষিদ্ধ’ হওয়া অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের এই ছবিতে যুক্ত হওয়া নিয়ে টলিপাড়ায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
সবশেষ গত বছরের আগস্টে এই জুটির ‘ধূমকেতু’ ব্লকবাস্টার হওয়ার পর থেকেই ভক্তরা তাঁদের নতুন ছবির অপেক্ষায় ছিলেন। ফেসবুক লাইভে এই ঘোষণা আসতেই টলিউডে বইছে আনন্দের জোয়ার।