বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছে ভারত। ইন্দোরে সিরিজের শেষ ম্যাচে ৪১ রানে হারের পর ক্রিকেট মহলে চলছে তীব্র বিশ্লেষণ। ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত ৫৪তম শতক প্রশংসিত হলেও, দলের হার নিয়ে কড়া মন্তব্য করেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। তাঁর মতে, শুভমান গিলের নেতৃত্বাধীন দল মাঠে পর্যাপ্ত প্রচেষ্টা বা ‘কমিটমেন্ট’ দেখাতে ব্যর্থ হয়েছে।
নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুলের সঙ্গে এক বিশ্লেষণে গাভাস্কার জানান, বোলার বা ব্যাটসম্যানদের চেয়েও ফিল্ডারদের দায়ভার এখানে বেশি। তিনি বলেন, “আমি কারও নাম নেব না, কিন্তু কিছু খেলোয়াড় খুব সহজে সিঙ্গলস রান নেওয়ার সুযোগ দিয়েছে। মিডল ওভারে এই অযত্নের কারণে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা সহজেই খেলার ছন্দ খুঁজে পেয়েছে।”
গাভাস্কারের মতে, ফিল্ডিংয়ে আলগা মনোভাবের কারণে ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসরা সহজেই উইকেটে থিতু হওয়ার সুযোগ পেয়েছেন। বোলাররা চাপ তৈরির চেষ্টা করলেও দুর্বল ফিল্ডিংয়ের কারণে সেই চাপ কার্যকর হয়নি। তিনি রোহিত শর্মা ও বিরাট কোহলির ফিটনেস ও ফিল্ডিংয়ের প্রশংসা করলেও দলের অন্যান্য তরুণ সদস্যদের দায়বদ্ধতা ও ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের মতো দলের কাছে সিরিজ হার ভারতের আসন্ন টুর্নামেন্টগুলোর প্রস্তুতিতে বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।