বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ঢাকা : দেশের এক নম্বর এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন জাতীয় দলের গতি তারকা তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে ব্র্যান্ডটির প্রচার ও প্রসারে কাজ করবেন। রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় অভিনেতা আমিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের নজরুল ইসলাম সরকার, চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি সইয়ের পর তাসকিন আহমেদ বলেন, “ওয়ালটনের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক অনেক পুরোনো। আমার ক্যারিয়ারের শুরু থেকেই তাদের পাশে পেয়েছি। বিদেশের মাটিতেও যখন ওয়ালটন ব্র্যান্ড দেখি, একজন বাংলাদেশি হিসেবে গর্ব অনুভব করি। দেশের সেরা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, “তাসকিন আহমেদ আমাদের দেশের গর্ব। তার মতো একজন শীর্ষস্থানীয় পেসারকে ওয়ালটন পরিবারের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা গর্বিত।”
উল্লেখ্য, ওয়ালটন এসি বর্তমানে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা এবং অফলাইন ভয়েস কন্ট্রোলসহ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থানীয় ও বিশ্ববাজারে শীর্ষস্থান ধরে রেখেছে।