হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ডেস্ক : অস্কারজয়ী কিংবদন্তি সুরকার এআর রহমানের একটি মন্তব্যকে ঘিরে গত কয়েকদিন ধরে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় বইছে। বিষয়টি নিয়ে যখন বিভিন্ন মহলে তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই রহমানের সমর্থনে এগিয়ে এলেন মালয়ালম সংগীত রচয়িতা কৈলাস মেনন। এক দীর্ঘ বার্তায় তিনি রহমানকে ব্যক্তিগত আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রামে ‘অসম্মতি, কিন্তু অসম্মান করো না’ শিরোনামে একটি পোস্ট শেয়ার করেন কৈলাস মেনন। তিনি অভিযোগ করেন, রহমানের বক্তব্যের প্রেক্ষিতে যা হচ্ছে তা গঠনমূলক সমালোচনা নয়, বরং ‘চরিত্রহনন’। মেনন লেখেন:
রহমান কেবল নিজের অনুভূতি প্রকাশ করেছেন, যা তাঁর মৌলিক অধিকার। কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু তাঁর বাকস্বাধীনতা কেড়ে নেওয়া যায় না।
বিশ্বখ্যাত একজন শিল্পীর বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা কিংবা তাঁর কাজ নিয়ে উপহাস করা ‘ভিকটিম কার্ড’ নয় বরং সরাসরি ‘ঘৃণামূলক বক্তব্য’ (Hate Speech)।
রহমান কেবল একজন সংগীতশিল্পী নন, তিনি ভারতীয় সংস্কৃতি ও বিশ্ব সংগীতের এক মহীরুহ। তাঁর সততাকে জনসমক্ষে আক্রমণ করা অনুচিত।
বিতর্ক বাড়তে থাকায় গত রবিবার (১৮ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন খোদ এআর রহমান। তিনি বলেন, “কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। সংগীত সবসময় আমার কাছে সংস্কৃতিকে যুক্ত করার এবং সম্মান করার মাধ্যম। ভারত আমার ঘর এবং আমার পরম অনুপ্রেরণা।” তিনি আরও জানান, তাঁর প্রতিটি কাজের উদ্দেশ্যই হলো শিল্পের মাধ্যমে মানুষকে উন্নীত করা ও সেবা করা।