LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

রেকর্ড গড়েও নিজ দেশে বিড়ম্বনায় রোনালদো

ronaldo

ক্রীড়া ডেস্ক : মাঠের পারফরম্যান্সে এখনো অপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার রাতে সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে ২-১ গোলের জয়ের পথে গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আল নাসরের ইতিহাসে এখন সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ বিদেশি গোলদাতা হওয়ার রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। তবে এই খুশির খবরের মাঝেই তাঁর নিজ দেশ পর্তুগাল থেকে এসেছে এক উদ্বেগজনক সংবাদ।

দামাকের বিপক্ষে ম্যাচে ৫০ মিনিটে গোল করার মাধ্যমে আল নাসরের জার্সিতে ১১৬তম গোলের দেখা পান রোনালদো। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন আব্দেরাজ্জাক হামদল্লাহর (১১৫ গোল) রেকর্ডকে। মাত্র ১৩১ ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। পেশাদার ক্যারিয়ারে এটি রোনালদোর ৯৬০তম গোল। ১০০০ গোলের জাদুকরী সংখ্যা স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৪০টি গোল। চলতি মৌসুমেও ১৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার উপরে আছেন তিনি।

রোনালদো যখন সৌদি আরবে রেকর্ড গড়ছেন, তখন পর্তুগালের মাদেইরা দ্বীপে অবস্থিত তাঁর একটি ব্রোঞ্জ ভাস্কর্যে আগুন ধরিয়ে দিয়েছে এক যুবক। সিআরসেভেন মিউজিয়ামের সামনে থাকা এই মূর্তিতে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার ভিডিও ওই যুবক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তাকে হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। ভাস্কর্যটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search