LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

নারী ফুটবলেও এবার প্রবাসী চমক?

swedish

ক্রীড়া ডেস্ক : পুরুষ জাতীয় ফুটবল দলে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের মতো প্রবাসী তারকাদের জয়জয়কার অনেকদিন ধরেই। এবার সেই পথ অনুসরণ করে বাংলাদেশ নারী ফুটবল দলেও দেখা যেতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত এক বিদেশিনীকে। সুইডেন প্রবাসী ২০ বছর বয়সী আনিকা রানিয়া সিদ্দিকী এখন ঢাকায়, যার লক্ষ্য জাতীয় নারী দলের জার্সিতে মাঠ মাতানো।

আনিকার জন্ম ও বেড়ে ওঠা সুইডেনে হলেও শেকড়ের টানে তিনি ফিরে এসেছেন বাংলাদেশে। কোনো বাফুফে বা সরকারি পৃষ্ঠপোষকতা নয়, বরং নিজের ফুটবলীয় স্বপ্ন পূরণে সম্পূর্ণ নিজ উদ্যোগে ও নিজের খরচে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছেন তিনি। মূল লক্ষ্য—কোচ পিটার বাটলারের অধীনে জাতীয় দলের ট্রায়ালে নিজেকে প্রমাণ করা।

মাঝমাঠের খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করলেও আনিকা উইংয়েও সমান পারদর্শী। সুইডেনের ঘরোয়া ফুটবলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই তরুণীর রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। ফলে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার আইনি কোনো বাধা তাঁর নেই।

আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় নারী দলের ১০ দিনের বিশেষ ক্যাম্প। এই ক্যাম্পেই আনিকার দক্ষতা পরখ করবেন কোচ পিটার বাটলার। সেখানে নজর কাড়তে পারলেই সাবিনা-মারিয়াদের সতীর্থ হিসেবে দেখা যাবে এই প্রবাসী ফুটবলারকে।

Related News

Messi Last Match

গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটিও হয়ে থাকল তাঁর নিজের মতোই—গোল, অ্যাসিস্ট আর আবেগে মোড়ানো। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে বেনিনের বিপক্ষে একটি…

Messi

মেসির শেষ ম্যাচে ১০ মিনিটে বিশেষ শ্রদ্ধা, কাঁদল মনুমেন্টাল

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। কিংবদন্তির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের ১০ মিনিটে থামিয়ে দেওয়া হলো খেলা। পুরো…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

f

Search