বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ক্রীড়া ডেস্ক : মাঠের লড়াইয়ে অদম্য বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে রোববার সুপার সিক্সের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে সাত উইকেটে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ শেষ করল টাইগ্রেসরা। এই জয়ে টুর্নামেন্টের সাতটি ম্যাচের সবকটিতেই জয় পেল নিগার সুলতানা জ্যোতিরা।
টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। অফ স্পিনার নাহিদা আক্তার মাত্র ১০ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এক পর্যায়ে ২৫ রানেই ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে ডাচরা। তবে সানিয়া খুরানা (৪৩*) ও রবিনে রাইকের (৩৯) ৭৮ রানের লড়াকু জুটিতে ভর করে ১০২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

১০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হার না মানা ফিফটি (৪৪ বলে ৫০*) এবং সোবহানা মোস্তারির দ্রুতগতির ৩৩ রানে ভর করে ১৬.৪ ওভারেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।
ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল আসরের শেষ দলটির জন্য লড়ছে স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…
ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…
মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।
ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।
অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।
উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।
মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।
