হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ডেস্ক: কারিনা কাপুর খান ও বিতর্ক যেন সমার্থক। কখনো ‘অহংকারী’ আবার কখনো ‘মুডি’—নানা বিশেষণে নেটিজেনরা তাঁকে বিদ্ধ করলেও নিজের মেজাজ বদলাতে নারাজ নবাবপত্নী। সম্প্রতি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)-এর গ্যালারিতে ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী আরতি সিংয়ের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সেই পুরনো বিতর্ক নতুন করে উসকে উঠেছে।
ঠিক কী ঘটেছিল গ্যালারিতে? গ্যালারিতে নিজের দল ‘কলকাতা টাইগার্স’-এর হয়ে গলা ফাটাতে সপরিবারে হাজির ছিলেন সাইফ ও কারিনা। ভিডিওতে দেখা যায়, আরতি সিং তাঁর মা ও স্বামীকে নিয়ে গ্যালারিতে আসতেই সাইফ আলি খানের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অভিযোগ উঠেছে, আরতি ও তাঁর পরিবার কারিনার উপস্থিতি প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে সেলফি তোলায় মত্ত ছিলেন।
বিষয়টি মোটেও সহজভাবে নেননি কারিনা। ভিডিওতে দেখা যায়, আরতির দিকে অত্যন্ত কড়া ও বাঁকা নজরে তাকাচ্ছেন তিনি। পরিস্থিতি থমথমে হয়ে উঠলে সাইফ নিজে উদ্যোগী হয়ে কারিনাকে ডেকে নেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে পোজ দেন। ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেও মাঝেমধ্যেই আরতির দিকে কারিনার সেই ‘তীক্ষ্ণ নজর’ নেটিজেনদের নজর এড়ায়নি।
নেটিজেনদের একাংশ কারিনাকে ‘অহংকারী’ বললেও, তাঁর ভক্তদের দাবি—যেকোনো স্ত্রীই তাঁর স্বামীর ওপর অন্য নারীর এমন অতি-উৎসাহ দেখলে বিরক্ত হতেন। কারিনা কেবল তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতেই নিজের অসন্তোষ প্রকাশ করেছেন।