দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড
ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…
আন্তর্জাতিক ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে এবার ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত বিতর্কিত ওয়েবসাইট ‘মিরোতোভোরেতস’-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ওয়েবসাইটটি মূলত ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ ব্যক্তিদের তথ্য প্রকাশ করে থাকে, যা সমালোচকদের কাছে ‘কিল লিস্ট’ বা হত্যার তালিকা হিসেবে পরিচিত।
ইনফান্তিনোর বিরুদ্ধে রুশ আগ্রাসনকে সমর্থন এবং রাশিয়ার পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে ২০১৯ সালে পুতিনের কাছ থেকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদক গ্রহণ এবং সম্প্রতি রুশ ফুটবলারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরানোর পক্ষে মত দেওয়াকে তাঁর ‘অপরাধ’ হিসেবে গণ্য করছে ওয়েবসাইটটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, দীর্ঘমেয়াদি বয়কট বা নিষেধাজ্ঞা কোনো ইতিবাচক ফল দিচ্ছে না, বরং বিভাজন বাড়াচ্ছে। তাঁর এই মন্তব্যের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা ফিফা সভাপতিকে “নৈতিকভাবে অধঃপতিত” বলে কঠোর সমালোচনা করেন। উল্লেখ্য, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই রুশ দলগুলো ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞার কবলে রয়েছে।
অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, খেলাধুলা ও অলিম্পিক আন্দোলনকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখা উচিত। তবে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ অন্য জায়গায়—মিরোতোভোরেতস তালিকায় নাম আসার পর অতীতে অনেকের সন্দেহজনক মৃত্যু বা হামলার ঘটনা ঘটেছে।