দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড
ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…
ক্রীড়া ডেস্ক : সৌদি প্রো লিগের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আল নাসর কর্তৃপক্ষের মধ্যেকার স্নায়ুযুদ্ধ এখন তুঙ্গে। ক্লাবের ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট পরিবর্তন এবং ট্রান্সফার উইন্ডোতে লিগ কর্তৃপক্ষের ‘হস্তক্ষেপ’ বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত মাঠে না নামার সিদ্ধান্তে অটল রয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ইএসপিএন-এর সূত্র মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমাধান না মিললে আগামী জুন মাসেই ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক আবেদন জানাতে পারেন তিনি।
রোনালদোর মূল অসন্তোষ সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর ওপর। তাঁর অভিযোগ, পিআইএফ আল নাসরের চেয়ে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে বেশি সুবিধা দিচ্ছে। বিশেষ করে আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমার আল হিলালে যোগদানের প্রক্রিয়াটি রোনালদোকে ক্ষুব্ধ করেছে। তিনি মনে করেন, এটি আল হিলালকে একতরফাভাবে শিরোপার পথে এগিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত চাল।
সম্প্রতি আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও সিইও জোসে সেমেদোকে সাময়িক বরখাস্ত এবং ক্লাবের বাজেট কমিয়ে দেওয়ার ঘটনায় রোনালদোর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বিপরীতে, আল হিলাল প্রিন্স আলওয়ালিদ বিন তালালের ব্যক্তিগত তহবিলের সহায়তায় একের পর এক বড় সাইনিং করে শক্তিশালী স্কোয়াড গড়েছে।
রোনালদো ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও ৫ কোটি ইউরোর রিলিজ ক্লজ ব্যবহার করে তিনি যেকোনো সময় ক্লাব ছাড়তে পারেন। তবে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে তিনি এখনই সৌদির বাইরে যেতে চান না। আল নাসর কর্তৃপক্ষ তাঁকে শান্ত করতে আগামী গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেসকে দলে নেওয়ার আশ্বাস দিলেও, রোনালদো এখন মাঠের পারফরম্যান্সের চেয়ে নীতিগত পরিবর্তনের ওপরই বেশি জোর দিচ্ছেন।