LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়

England Win
England Win

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে আজ  নিউজিল্যান্ডকে ২৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।  রান বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয় ইংল্যান্ডের। ২০০৮ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিলো ইংল্যান্ড।

তৃতীয় দিন শেষেই মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিলো ইংল্যান্ড। ৩৯৪ রানের টার্গেটে দিয়ে ৬৩ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিলো ইংলিশরা। বল হাতে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড ৪ উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ১৩ ও মাইকেল ব্রেসওয়েল ২৫ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের তৃতীয় ওভারেই ২৫ রান করা  ব্রেসওয়েলকে বিদায় করেন ইংল্যান্ডের প্রথম উইকেট এনে দেন বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ।  দলীয়  ৬৮ রানে ষষ্ঠ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর নিউজিল্যান্ডের লোয়ার-অর্ডারে ধ্বস নামান ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। শেষ ৪ উইকেট তুলে নিয়ে ১২৬ রানেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দেন এন্ডারসন।

একপ্রান্তে ব্যাটারদের   যাওয়া আসার  মাঝেও অন্যপ্রান্তে ৫৭ রানে অপরাজিত থাকেন মিচেল। বল হাতে ইংল্যান্ডের এন্ডারসন ১৮ রানে ও ব্রড ৪৯ রানে ৪টি করে উইকেট নেন। এ ম্যাচেই বোলিং জুটিতে ১ হাজার উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করে বিশ্বরেকর্ড গড়েন এন্ডারসন-ব্রড।

প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করায় ম্যচ সেরা হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। ম্যাচে দুই ইনিংসে ইংল্যান্ড যথাক্রমে ৯ উইকেটে ৩২৫ ও ৩৭৪ রান করে। প্রথম ইনিংসে ৩০৬ রান করেছিলো নিউজিল্যান্ড।

আগামী ২৪ ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

সূত্রঃ বাসস

Related News

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

icc

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা লোকসানে আইসিসি!

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের কারণে আইসিসির ৩ বিলিয়ন ডলারের চুক্তি ঝুঁকির মুখে। বিস্তারিত জানুন গার্ডিয়ানের প্রতিবেদনসহ।

barca

আলবাসেতেকে হারিয়ে শেষ চারে বার্সা

আলবাসেতেকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা। ইয়ামাল ও আরাউহোর গোল এবং বার্সার আধিপত্য নিয়ে বিস্তারিত।

f

Search